Home » পঞ্চায়েত ভোট নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা শুভেন্দুর!

পঞ্চায়েত ভোট নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা শুভেন্দুর!

সময় কলকাতা ডেস্ক,৬ এপ্রিল:  পঞ্চায়েত নির্বাচনের সংরক্ষণ তালিকার প্রক্রিয়াগত ত্রুটি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে, বিরোধী দলনেতার আর্জি শুনলই না সুপ্রিম কোর্ট। খারিজ করে দেওয়া হল শুভেন্দুর মামলা। রাজ্য নির্বাচন কমিশনের উপর ভরসা রাখল সুপ্রিম কোর্ট। এই মামলা দ্রুততার সঙ্গে শোনা হোক বলে সুপ্রিম কোর্টে বুধবার আর্জি জানিয়েছিলেন শুভেন্দু। সেই মতো ঠিক হয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ৪৪ নম্বর আইটেম হিসামে এই মামলা শোনা হবে। কিন্তু দেখা যায়, বৃহস্পতিবার যখন লাঞ্চের জন্য আদালত বিরোতিতে যাচ্ছে তখন প্রধান বিচারপতির বেঞ্চ বলে, ’৪৪ নম্বর আইটেমে যে মামলা ছিল তা খারিজ করে দেওয়া হল।’ মধ্যহ্নভোজের বিরতির পরে আবার আদালত বসলেও শুভেন্দুর ওই মামলা আর শোনা হবে না। পঞ্চায়েত নির্বাচন নিয়ে শুভেন্দুর করা মামলার শুনানি হাইকোর্টে বারবার পিছিয়ে যাচ্ছিল। তারপর দেখা যায় আদালত রাজ্য নির্বাচন কমিশনের উপরেই আস্থা রেখেছে। কিন্তু শুভেন্দুর সেই রায় মনমতো না হওয়ায় তিনি চলে যান সুপ্রিম কোর্টে। এদিন তাও খারিজ হয়ে গেল।

এর আগে গত ৩০ মার্চ  পঞ্চায়েত ভোট নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন  শুভেন্দু অধিকারী। আগামী ৭ দিন যেন পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা না করে নির্বাচন কমিশন। এই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টেরও দৃষ্টি আকর্ষণ করেছেন শুভেন্দু অধিকারী। যেহেতু ৫ এপ্রিল পর্যন্ত ছিল থাকবে সুপ্রিম কোর্ট। তাই ৫ এপ্রিল পর্যন্ত পঞ্চায়েত ভোট ঘোষণার উপর স্থগিতাদেশের আবেদন রাজ্যের বিরোধী দলনেতার। এদিকে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশে আপাতত জটমুক্ত হয় পঞ্চায়েত নির্বাচন। নির্বাচন নিয়ে এই মুহূর্তে কোন হস্তক্ষেপ করেনি আদালত। নির্বাচন সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবে কমিশন। যদিও শুধুমাত্র ওবিসি সম্প্রদায়ভুক্ত ব্যক্তিবর্গের গণনার যে সিদ্ধান্ত রাজ্য নিয়েছিল সেটা গ্রহণযোগ্য নয়। আলাদা আলাদা সম্প্রদায়ভুক্ত ব্যক্তিবর্গের গণনার জন্য আলাদা আলাদা নিয়ম থাকতে পারে না। এমনই পর্যবেক্ষণ ছিল প্রধান বিচারপতির।

আরও পড়ুন   হনুমান জয়ন্তী উপলক্ষে কড়া সিদ্ধান্ত নবান্নের, রাজ্যে মোতায়েন আধা সামরিক বাহিনী

কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট, বিচারবিভাগীয় নজরদারিতে ভোট সহ অন্য আবেদনগুলির জন্য নতুন করে আবেদন জানাতে পারবেন শুভেন্দু অধিকারী। শুধুমাত্র ওবিসি সম্প্রদায়ভুক্ত ব্যক্তিবর্গের গণনার সিদ্ধান্তে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলাতেই এই নির্দেশ দেয় আদালত।  পঞ্চায়েত ভোটে আসন সংরক্ষণ নিয়ে কমিশনের কাজে খামতি আছে। শুভেন্দু অধিকারী এই অভিযোগকে মান্যতা দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। তবে পঞ্চায়েত ভোট ঘোষণা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের উপর কোনও হস্তক্ষেপ এই মুহূর্তে করতে নারাজ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী।

About Post Author