সময় কলকাতা ডেস্ক, ৭ এপ্রিলঃ রাজ্যে ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। এপ্রিলেই গোটা দেশজুড়ে রেকর্ড ভাঙা গরম পড়তে শুরু করেছে। কলকাতা সহ জেলায় জেলায় ঊর্ধ্বমুখী পারদ। কলকাতায় আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। দু-এক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা বাড়াতে বাড়ছে দিন ও রাতের তাপমাত্রার পারদ। গুমোট আবহাওয়ার জেরে বেড়েছে ভ্যাপসা গরমও। আগামী সপ্তাহের মধ্যে গরম আরও বাড়বে। যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন লর্ড শার্দুলের পরাক্রম, কেকেআর বিরাট রানে জয়ী

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,দক্ষিণবঙ্গে শুক্রবার থেকেই তাপমাত্রা চড়বে। কলকাতায় আজ সকাল থেকেই রোদের তেজ বেড়েছে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৩০ থেকে ৯০ শতাংশ।

পূর্বাভাস বলছে, আগামী দু’দিনের মধ্যেই উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে,দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঘূর্ণাবর্ত রয়েছে অসম, রাজস্থান সহ হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে ছত্রিশগড় এবং মহারাষ্ট্রে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে,উত্তর পশ্চিম ভারতে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। ওডিশা থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওড়িশাতে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?