সময় কলকাতা ডেস্ক, ৮ এপ্রিল: দীর্ঘ ৯৬ ঘণ্টারও বেশি সময় ধরে নিজেদের অধিকারের লড়াই চালিয়ে যাচ্ছেন কুড়মি সমাজের প্রতিনিধিরা। প্রায় ৭২ ঘণ্টা ধরে অবরুদ্ধ রেলপথ। বাতিল হয়েছে একাধিক ট্রেন। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। এদিকে, জনগণের এই ভোগান্তি নিয়ে রাজ্য সরকার কে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘ভোটব্যাঙ্ক’ রাজনীতিকে নিশানা বিরোধী দলনেতার।

আরও পড়ুন পঞ্চায়েত নির্বাচনে পাখির চোখ আলিপুরদুয়ার
শনিবার টুইট করে রাজ্য সরকারের সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা লিখেছেন, “ভোটের আগে উস্কানি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তারই ফল ভুগছে লাখো-লাখো মানুষ। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার কোনও ইচ্ছাই নেই রাজ্য সরকারের। প্রশাসন ব্যর্থ।”

উল্লেখ্য, আদিবাসী কুড়মি জাতিকে তফশিলি উপজাতির তালিকাভুক্ত করা, সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা-সহ রাজ্য সরকারের সিআরআই (কালচারাল রিসার্চ ইনস্টিটিউট) রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর দাবি সহ একাধিক ইস্যুতে ১ এপ্রিল থেকে জঙ্গলমহলে শুরু হয়েছে ‘ঘাঘর ঘেরা’ অবরোধ কর্মসূচি। তার জেরেই দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?