সময় কলকাতা ডেস্ক, ২০ এপ্রিল : আবারও খারাপ খবর সিনেদুনিয়ায়। পরিচালক আদিত্য চোপড়া ও অভিনেতা উদয় চোপড়া মাতৃহারা হলেন। প্রয়াত হলেন যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। লীলাবতী হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন শেষ ১৫ দিন ধরে। শারীরিক অবস্থার অবনতি ঘটছিল। এরপরই পামেলা চোপড়া বৃহস্পতিবার মুম্বইতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া।
আরও পড়ুন সালমান প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী শেহেনাজ গিল

পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। শত চেষ্টা সত্ত্বেও বার্ধক্যের সঙ্গে লড়াই করে চলে গেলেন তিনি। তাঁর মৃত্যুর খবর জানান হয়েছে যশ রজ ফিল্মসের পক্ষ থেকেও অফিসিয়াল সাইটে। যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়ার মৃত্যুতে টুইটারে গভীর শোকপ্রকাশ করেছেন বিখ্যাত লিরিসিস্ট জাভেদ আখতার।টুইটারে তিনি লিখেছেন,আজ যশ চোপড়ার স্ত্রী মৃত। তিনি খুব ভালো মানুষ ছিলেন। শিক্ষিত, বুদ্ধিমত্তা, নরম প্রকৃতির মানুষ ছিলেন।

১৯৭০ সালে যশ চোপড়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন পামেলা চোপড়া। পামেলা তাঁর প্রয়াত স্বামীকে নানাভাবে সাহায্য করেছিলেন। কখনো লেখক হিসেবে, কখনো পোশাক ডিজাইনার হিসেবে বা কখনো গায়িকা হিসেবে। নেটফ্লিক্সের সিরিজ় দ্য রোম্যান্টিক-এ তাঁকে দেখা গিয়েছিল। পামেলাদেবীর সঙ্গে রানির সম্পর্ক বেশ গভীর ছিল। শাশুড়ির মৃত্যুতে গভীর শোকাহত অভিনেত্রী।

পরিচিতি গায়িকা হিসেবে পামেলার অবদান কিছু কম নয়। ১৯৭৬ সালে বিখ্যাত ছবি ‘কভি কভি’র গল্প লিখেছিলেন পামেলাই। চাঁদনীর ‘ম্যায় সসুরাল নাহি জাউঙ্গি ও দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র ‘ঘর আজা পরদেশি’, এগুলি ছিল তাঁর বিখ্যাত গান। স্বামীর যশ চোপড়ার একাধিক ছবিতে গান করতে দেখা গিয়েছিল তাঁকে। তিনি স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গিয়েছেন ভারতীয় সিনেমা জগতে।


More Stories
চলে গেলেন বশির বদর
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
চলে গেলেন সারিন্দার পাখি মঙ্গলাকান্ত