সময় কলকাতা ডেস্ক, ২৩ এপ্রিল : বিষয়টা কিছুটা অভিনব এবং অবাক করার মত।রোম্যান্স কিং হিসেবে সারা বিশ্বে পরিচিত শাহরুখ খান। তাঁর সঙ্গে অন স্ক্রিন রোম্যান্স করতে কে না চায়। চুম্বনেই বা আপত্তি কিসের!এবার ঘটল উলটপুরান। আর তাঁর সঙ্গে রোমান্স করায় আপত্তির চেয়েও ঢের বেশি আপত্তি চুম্বনে। শাহরুখের চুম্বনে নারাজ মাহিরা। আদতে ঘটেছে কী?

শাহরুখের সঙ্গে সিনেমার পর্দায় রোম্যান্সের স্বপ্ন দেখে বহু নায়িকা। সেই তালিকায় বাদ যাননি অভিনেত্রী মাহিরা খান।মাহিরা, একজন পাকিস্তানি অভিনেত্রী। ভারতীয় সিনেমায় তাঁর প্রথম কাজ শাহরুখ খানের হাত ধরে ‘রইস’ ছবিতে। মাহিরাকে যখন প্রথম প্রস্তাব দেওয়া হয় সিনেমার জন্য তখন তিনি বিশ্বাসই করতে পারেননি। এমনকি মাহিরার পরিবারের লোকজন এই প্রস্তাবটিকে অবিশ্বাস করে একটি ফাঁদ বলে মনে করেছিলেন। অভিনেত্রী মাহিরা শাহরুখের সঙ্গে কাজ করার লোভ সামলাতে না পেরে একপ্রকার বাড়িতে জেদ করেই এসেছিলেন ভারতে কাজ করতে। ২০১৭ সালের শাহরুখ-মাহিরা অভিনীত রেইজ ছবির নাম অন্যতম ব্লকব্লাস্টার মুভির তালিকায় উঠে আসে। এই সিনেমায় অরিজিৎ সিং আর গাওয়া গান জালিমা নিয়ে বিপত্তির সৃষ্টি হয় মাহির মধ্যে। রেইজ ছবির জনপ্রিয় গান ‘জালিমা’ -তে শাহরুখের সঙ্গে একটি রোম্যান্টিক দৃশ্যের ছবি শেয়ার করেন তিনি। মাহিরা একটি সাক্ষাৎকারে জানান, এই সিনেমায় কিছু চুম্বন দৃশ্য ছিল। তিনি চাননি এই চুম্বন দৃশ্য গুলি করতে, কারণ সীমা পার হয়ে যাই এমন কিছু করতে চাননি। এই গানের শুরু থেকেই ভয়ে ভয়ে ছিলেন তিনি। তাঁর কথায়,‘‘আমার ভয় ছিল পর্দায় যাতে এমন কিছু না করি যা অতিরিক্ত দেখায়। শাহরুখকে তিনি সরাসরি জানান তুমি আমায় চুমু খেত পার না। তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় নাকে নাকে চুম্বন করার দৃশ্য রাখা হবে এই ছবিতে। আর তাতেই বেজায় মজা নিয়েছিলেন শাহরুখ।

তবে অভিনেত্রীর এই আপত্তির কথা জানতে পেরে তাঁকে নিয়ে নাকি বেশ ঠাট্টা-ইয়ার্কি করেন শাহরুখ-সহ গোটা ‘রইস’ টিম। যাতে তিনি কোনো রকম অস্বস্তিবোধ না করে। এই ছবিতে যদিও মাহিরা এবং শাহরুখের কেমিস্ট্রি মন জয় করেছিল ভক্তদের। রইস’ মুক্তি পাওয়ার আগেও মাহিরা ভারতে পরিচিত মুখ ছিলেন। ফাওয়াদ খানের সাথে তাঁর জনপ্রিয় রোমান্টিক নাটক ‘হামসাফর’ এ তিনি অভিনয় করেন ও যথেষ্ট পরিচিতি লাভ করেন।মাহিরাকে শেষ দেখা গেছে একটি পাকিস্তানি ছবিতে যেটির নাম ‘দ্য লিজেন্ড অফ মওলা জাট’ এটি পাকিস্তানের এখনো পর্যন্ত সর্বোচ্চ আয়কারি সিনেমা। যাইহোক চুমুতে আপত্তি তোলার বিষয় জানাজানি হতেই রীতিমত চৰ্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে যার মধ্যে শাহরুখের ভক্তরাও রয়েছেন।।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা