সময় কলকাতা ডেস্ক,২৯ এপ্রিল: ত্বকের সৌন্দর্য কিভাবে বৃদ্ধি করা যায়? এই নিয়ে চিন্তা কম বেশি আমাদের সবার মনেই থাকে। ত্বকের যত্ন নেওয়ার সময়ে অজান্তেই কোনও না কোনও খামতি থেকে যায়। অনেকেই দামি দামি নানা প্রোডাক্ট ব্যবহার করেন। কিন্তু সেইভাবে সঠিক ফল পান না। দৈনন্দিন কর্মব্যস্ততার কারণে নিজের যত্ন নেওয়ার সময়ও থাকে না। স্কিনকেয়ার রুটিনের প্রতিও খেয়াল রাখা হয় না। দিনের পর দিন ত্বকের সৌন্দর্য কমে যায়। তাই সপ্তাহান্তে শনি ও রবিবার এই দুটো দিন অন্তত ত্বকের যত্ন নেওয়া উচিত। হাতে নাতে ফল পেতে আজই বাড়িতে বানানো ফেসপ্যাক মুখে লাগান। এক্ষেত্রে আপনি ঘরোয়া উপায়ে কিছু ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন।

জবা ফুলের ফেসপ্যাক :
জবা ফুলের রসে অ্যান্টি-অক্সিড্য়ান্ট থাকে। যা কোলাজেনের উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে। সূর্যের ক্ষতিকারক রশ্মির থেকে আপনার ত্বককে সুরক্ষিত রাখে। একটি পাত্রে ২ টেবিল চামচ জবা ফুলের পাপড়ির গুঁড়ো নিয়ে তার সঙ্গে ১ টেবিল চামচ টক দই বা অ্যালোভেরা জেল মেশান। তারপর ভালো করে মিশিয়ে তৈরি করুন আপনার ফেসপ্যাক। এবার তা মুখে লাগিয়ে নিন। কিছুক্ষণ অপেক্ষা করে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

অ্যালোভেরার ফেসপ্যাক :
এই ফেসপ্যাক বানানো খুব সহজ। অ্যালোভেরা আপনার ত্বকের জন্যে খুবই উপকারী। অ্যান্টি-অক্সিড্যান্ট হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ত্বকের যেকোনো জ্বালা পোড়া ক্ষত থেকে রক্ষা করে। এই অ্যালোভেরার ফেসপ্যাকে অল্প পরিমান গোলাপ জল ও ভিটামিন ই ক্যাপসুল মেশান। উপকরণ গুলি ভালো করে মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাকটি। ৫ মিনিট লাগিয়ে রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের জেল্লা ধরে রাখতে সাহায্য করে। ত্বককে করে তলে সুন্দর মোলায়েম।
আরও পড়ুন খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে পোকো এফ ৫, জেনে নিন ফিচার

তরমুজের ফেসপ্যাক :
তরমুজে লাইসোপিন এবং ভিটামিন সিও পাওয়া যায়। তরমুজের রস ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। তাই কয়েক টুকরো তরমুজ নিন। তার পেস্ট বানিয়ে নিন। এর সঙ্গে পরিমাণ মতো গোলাপ জল মেশান। এবার সেই মিশ্রণ আপনার মুখে লাগিয়ে রাখুন । ১০-১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন।

গোলাপের ফেসপ্যাক :
গোলাপের পাপড়িতে প্রচুর পরিমানে ভিটামিন সি এবং ই-এর সন্ধানও পাওয়া যায়। অন্যদিকে গোলাপ জলে অ্যান্টি-ইনফ্ল্য়ামেটরি গুণও আছে। প্রতিটি উপকরণই ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। গোলাপের পাপড়ি ভালো করে ধুয়ে বেটে নিন। এর সঙ্গে পরিমাণ মতো দুধ মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। সামান্য বেসনও মেশালেও ভালো উপকার পাওয়া যায়। এবার ওই ফেসপ্যাক আপনার মুখে লাগিয়ে নিন।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!