সময় কলকাতা, ১০ মে : প্রথমবার ঋতুমতী হয়ে জামা কাপড় রক্তের দাগে ভরে উঠেছিল ১২ বছরের অপ্রাপ্তবয়স্কা কিশোরীর। মাসিকচক্র কাল সম্পর্কে অনভিজ্ঞতার কারণে কিশোরী বোঝে নি কেন এই রক্ত। অথচ এই রক্তের দাগ দেখে তার দাদার সন্দেহ হয় যা সঠিক ছিল না । রক্ত দেখে বছর তিরিশের দাদার মনে হয়,বোন কারও সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করেছে, করেছে যৌন সঙ্গম । ভুল-বোঝা থেকেই শুরু হয় অবর্ণনীয় নির্যাতন। টানা তিনদিন চলা নির্যাতন ও শারীরিক অত্যাচার কিশোরীর মৃত্যুর কারণ হয়ে ওঠে। মহারাষ্ট্রের উল্লাসনগরের এই মর্মান্তিক ঘটনাটি হালেই সামনে এসেছে এবং পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন : jounভাসুরের যৌনাঙ্গ কাটার পরে চারজনকে খুন- কেন এত নৃশংস পল্লবী?

আরও পড়ুন : ভাঙল পুরুষাঙ্গ ,সহবাসে নতুনত্বের স্বাদ পেতে গিয়েই বিপত্তি
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ও তার স্ত্রীর সঙ্গে উল্লাসনগরে একবাড়িতে থাকত মেয়েটি এবং তার বাবা-মা থাকত গ্রামে। কিশোরীর অভিযুক্ত দাদা নিরাপত্তা রক্ষীর কাজ করে। পুলিশ এও জানিয়েছে, মেয়েটিকে নির্যাতনের পেছনে তার বৌদির প্ররোচনা থাকতে পারে এবং বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। পুলিশ আরও জানিয়েছে, মৃত্যুর আগে কিশোরী মেয়েটিকে তিনদিন ধরে কিল, চড়, ঘুষি মারা হয়েছিল যার ফলে গুরুতর আহত হয়ে সে মারা যায়। ময়না তদন্তের ফলে মেয়েটির ওপরে দৈহিক অত্যাচারের প্রমাণ মিলেছে। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা (খুন ) রুজু হয়েছে অভিযুক্তর বিরুদ্ধে।
আরও পড়ুন : দেশী-বিদেশী মহিলা উদ্ধার, যৌন চক্র ফাঁস


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক