সময় কলকতা ডেস্ক, ২২ মে : সম্প্রতি বিক্রি হয়েছে গুগলের সিইও সুন্দর পিচাইয়ের পৈতৃক বাড়ি। চেন্নাইয়ের অশোকনগরের সুন্দর ওই বাড়িটিতেই তাঁর ছোটো থেকে বড় হয়ে ওঠা। আর বাড়িটি যিনি কিনেছেন তিনি হলেন তামিল সিনেমার অভিনতা ও প্রযোজক সি মণিকাণ্ডন। নিজের বাড়ি বিক্রির সমস্ত নথি হস্তান্তর করার সময় কান্নায় ভেঙে পড়লেন সুন্দরের বাবা আর এস পিচাই এবং গুগলের সিইও নিজেও। নিজের বাসভবনের ওপর মায়া ত্যাগ করা যে কতখানি কষ্টের তারই উদাহরণ বোধহয় এই ঘটনা।
আরও পড়ুন এবার বলিউডে পা রাখছেন সইফ পুত্র ইব্রাহিম

মাত্র ২০ বছর বয়স পর্যন্ত সুন্দর এই বাড়িতে ছিলেন। এই বাড়িটিকে জুড়ে জীবনের অনেক স্মৃতিও জড়িয়ে রয়েছে সুন্দর পিচাইয়ের। প্রতিবেশীদের কাছে থেকে জানা গিয়েছে, গত ডিসেম্বরে যখন সুন্দর চেন্নাই এসেছিলেন তখন এই বাড়ির নিরাপত্তারক্ষীদের কিছু অর্থ এবং কিছু সামগ্রী বিতরণ করেছিলেন। এমনকী পরিবারের সদস্যদের সঙ্গে এই বাড়িতে তাঁকে সেলফি তুলতেও দেখা গিয়েছিল। যিনি বাড়িটি কিনেছেন অর্থাৎ মণিকাণ্ডন একজন অভিনেতা, প্রযোজক। তাছাড়াও তিনি একজন রিয়াল এস্টেট ডেভেলপারও। সি মণিকাণ্ডনের নিজের একটি রিয়েল এস্টেট সংস্থা রয়েছে। সেই সংস্থা এখনো পর্যন্ত প্রায় ৩০০ টি বাড়ি তৈরি করেছে বলেই জানা গিয়েছে।

জানা গিয়েছে,সুন্দরের এই বাড়িটি কেনার জন্য সি মণিকাণ্ডনের প্রায় ৪ মাস সময় লেগেছিল। কারণ,যখন অভিনেতা সুন্দরের বাড়িটি কেনার পরিকল্পনা করেছিলেন,তখন আমেরিকায় ছিলেন সুন্দরের বাবা। তাই তাঁকে অপেক্ষা করতে হয়েছিল। আর এই বাড়িটি বিক্রয় করার সমস্ত নথি হস্তান্তর করার সময় খুবই আবেগ প্রবণ হয়ে পড়েছিলেন গুগল সিইও-র বাবা। অভিনেতা মণিকাণ্ডন জানান, ‘সুন্দরের বাবা ও মায়ের সঙ্গে প্রথম সাক্ষাতেই তিনি অভিভূত হয়ে গিয়েছিলেন। খুবই সাদামাটা পরিবার। সুন্দরের মা তাঁর জন্য কফি বানিয়ে এনেছিলেন। বাড়ি বিক্রির কোন নথিতেই সুন্দরের নাম উল্লেখ করতে চাননি তিনি। এমনকী জানা গিয়েছে, রেজিষ্টার অফিসেও তিনি আর কয়েকজন সাধারণ মানুষের মতই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছিলেন।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর