সময় কলকাতা ডেস্ক,২৩ মে : অস্কারে পুরস্কৃত, বলা ভালো গানের জন্য অস্কার পাওয়া, সাড়াজাগানো “আরআরআর” মুভিটি যে দর্শকেরা দেখেছেন তাঁরা রে স্টিভেনসনকে চিনবেন। অত্যাচারী ও নৃশংস গভর্নর স্কট বাক্সটনের ভূমিকায় অসামান্য অভিনয় করেছিলেন রে স্টিভেনসন।”থর”মুভিতে ভলস্ট্যাগ চরিত্রে অভিনয় করে আলোড়ন ফেলেছিলেন রে স্টিভেনসন।সেই দক্ষ আইরিশ অভিনেতা রে স্টিভেনসন প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৮।

আরও পড়ুন : প্রয়াত ডেভিড ওয়ারনার
১৯৬৪ সালের ২৫ মে উত্তর আয়ারল্যান্ডের লিসবার্ণে জন্ম তাঁর অর্থাৎ জন্মদিনের কয়েকটাদিন আগে চলে গেলেন রে স্টিভেনসন । তাঁর বার্তানির্বাহী নিকি ফিওরাভান্তে সোমবার জানিয়েছেন, রবিবারই তাঁর মৃত্যু হয়েছে।ইতালীয় সংবাদপত্র লা রিপাব্লিকা জানিয়েছে যে, সম্প্রতি ফ্র্যাঙ্ক সিওটা পরিচালিত ক্যাসিনো অন ইসচিয়া চলচ্চিত্রের কাজ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন রে স্টিভেনসন। এসময় তাঁকে ইসচিয়া দ্বীপের এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।সেখানেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন :প্রয়াত ‘মহাভারত’ সিরিয়ালের ভীম
৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার জর্জ রেমন্ড স্টিভেনসন ২০০৪ সালে
তিনি কিং আর্থার ছবিতে ডাগোনেট এবং ২০০৫ সাল থেকে ২০০৭ পর্যন্ত প্রদর্শিত বিবিসি /এইচবিও টেলিভিশন সিরিজ রোমে টাইটাস পুলো চরিত্রে অভিনয় করেছিলেন । তাঁর অন্যান্য চলচ্চিত্রের মধ্যে কিল দ্য আইরিশম্যান (২০১১), যেখানে তিনি মবস্টার ড্যানি গ্রিন হয়েছিলেন তা তাঁর অভিনয় জীবনের অন্যতম মাইলস্টোন। এছাড়াও চিরায়ত ‘দ্য থ্রি মাস্কেটিয়ার্স’ (২০১১) চলচ্চিত্রে অভিনয়ের জন্য রে স্টিভেনসন মানুষের হৃদয়ে থেকে যাবেন।তাঁর টেলিভিশন ভূমিকাগুলির মধ্যে রয়েছে ডেক্সটারের সপ্তম সিজনে ইউক্রেনীয় মবস্টার আইজাক সিরকো, ব্ল্যাক সেলস-এর তৃতীয় এবং চতুর্থ সিজনে ব্ল্যাকবিয়ার্ড, এবং স্টার ওয়ার্স।।
আরও পড়ুন : দৃশ্যমের রিমেক এবার কোরিয়ান ভাষায়


More Stories
সন্তোষ নায়ারের প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্র দুনিয়া
অভিনেতাদের কাছে সেরা-টুকু নেওয়ার মাস্টার আর্ট ছিল সত্যজিৎ রায়ের জানা
মেরা কুছ সামান তুমহারে পাশ পড়া হ্যায়, প্রয়াত আশা ভোঁসলে