Home » ভাগলপুরে দ্বিতীয়বার নির্মীয়মান সেতু ভাঙল

ভাগলপুরে দ্বিতীয়বার নির্মীয়মান সেতু ভাঙল

সময় কলকাতা ডেস্ক,৪জুন : রবিবার বিহারের ভাগলপুরে নির্মীয়মান একটি সেতু গঙ্গা নদীতে ভেঙে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে। ভাগলপুরের আগুওয়ানি-সুলতানগঞ্জ সেতু এবার ধসে পড়ল বলেই সূত্রের খবর। স্থানীয়দের তোলা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। গত বছরও একই ভাবে ভাগলপুরে নির্মীয়মান  সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটেছিল।ডিডিসি,ভাগলপুর,কুমার অনুরাগ জানিয়েছেন যে বিহারের ভাগলপুরের সেতুটি ৪ জুন রবিবার সন্ধ্যা ৬ টার দিকে ধসে পড়ে। বিহারের ভাগলপুরে নির্মীয়মান  সেতু ধসের ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : ‘২০১০ সালের জ্ঞানেশ্বরী দুর্ঘটনার পরে কি পিসি ইস্তফা দিয়েছিলেন’,অভিষেককে তোপ শুভেন্দুর

রবিবার নির্মীয়মান  সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটার পরেই সেতু ভাঙার ছবিটি ভাইরাল হয়ে ঘোরাফেরা করছে সোশ্যাল নেটওয়ার্ক সাইটে।ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় প্রশাসন।”আমরা ‘পুল নির্মাণ নিগম’-এর কাছে একটি রিপোর্ট চেয়েছি, “ডিডিসি ভাগলপুর কুমার অনুরাগ এমনটাই জানিয়েছেন ।

আরও পড়ুন :মৃতের সঙ্গে যৌনমিলন ভারতে অপরাধ নয়, নেক্রোফিলিয়ার বিরুদ্ধে আইন চায় আদালত

বিহারের বেগুসরাই জেলার সাহেবপুর কামালে বুড়ি গন্ডক নদীর উপর নির্মিত একটি সেতুর একটি অংশ ভেঙে নদীতে পড়ে গিয়েছিল।তথ্যমতে, ২০৬ মিটার দীর্ঘ সেতুটিতে ফাটল আরও বেড়ে যাওয়ায় এই দুর্ঘটনা।সেতুর সামনের অংশ দুই ও তিন নম্বর পিলারের মধ্যে ধসে পড়েছে। বিয়ারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নির্মীয়মান সেতু ভেঙে পড়ার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। বিজেপি ইতিমধ্যেই সেতু ভাঙার বিষয়ে সরব হয়েছে,” স্বপ্নের প্রকল্প, নীতিশ বাবু বড্ড ব্যস্ত। “।

আরও পড়ুন :দলিত যুবক অক্ষয় ভালেরাও হত্যাকাণ্ডে গ্রেফতার ৭

About Post Author