Home » ‘অক্ষয় আমাকে খুন করতে চেয়েছিল’, বিস্ফোরক মন্তব্য ছুড়লেন কেআরকে

‘অক্ষয় আমাকে খুন করতে চেয়েছিল’, বিস্ফোরক মন্তব্য ছুড়লেন কেআরকে

সময় কলকাতা ডেস্ক, ১১ জুন : বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে উঠে এসেছে অক্ষয় কুমারের নাম। ছবির ব্যবসা থেকে শুরু করে তামাক জাতীয় জিনিসের বিজ্ঞাপন, সবকিছু নিয়েই অনেকবারই বিতর্কের মুখে পড়ছেন তিনি। এক কথায়, অনেকদিন ধরেই তাঁর দিন ভালো যাচ্ছে না। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘সেলফি’ এই ছবিটি ফ্লপ এর তকমা পেয়েছে আগেই। এর আগে রামসেতু নিয়ে চরম ট্রোলের মুখে পড়তে হয় তাঁকে। অনেকেই বিস্ফোরক মন্তব্য করে বসেন।  ‘বচ্চন পান্ডে’ নিয়েও অনেক ট্রোল এর শিকার হন তিনি। মুক্তি পেতেই ফ্লপ হয় সিনেমাটি।

আরও পড়ুন   ২৭ বছর পর ভারতে অনুষ্ঠিত হতে চলেছে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা

জ্যাকলিন-অক্ষয়ের রামসেতুর পোস্টার রিলিজ হওয়ার পর থেকে অক্ষয় কুমারকে আরোও ট্রোলের মুখে পড়তে হয়। সেখানে দেখা যায় অক্ষয়ের হাতে মশাল এবং টর্চ। আর তাতেই বিতর্ক ছড়ায়। এক সাথে মশাল ও টর্চ কেন? রীতিমত হাসির খোরাক হন তিনি। এই সময় তাঁকে নিয়ে রীতিমত ট্রোল করেছিলেন কেআরকে। বলিউডের অন্দরমহলের সঙ্গে তাঁর সম্পর্ক খুব একটা ভালো না। অনেক সেলেবদের নিয়ে নানান মন্তব্য করতে দেখা যায় তাঁকে। সেই লিস্টে বাদ পড়েননি অক্ষয় কুমারও।


এবার কেআরকে আরও এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন, অক্ষয় কুমার নাকি তাঁকে খুন করতে চেয়েছিলেন। অক্ষয় কুমারকে তিনি একবার ক্যানাডিয়ান কুমার বলেছিলেন। আর সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁর উপরে অক্ষয়ের রাগ। এর এর জন্যই তাঁকে খুন করার ছক কষে ছিলেন অক্ষয়। এমনকি প্ল্যান করে জেলেও ঢুকিয়েছিলেন।যদিও তাঁর এই বক্তব্যে অক্ষয়ের কোন রকম প্রতিক্রিয়া মেলেনি। তবে সোশ্যাল মিডিয়ায় কেআরকে-র এই বক্তব্য দেদার ভাইরাল হয়েছে।

আরও পড়ুন  এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন পরিণীতি-রাঘব, কোথায় বাজবে বিয়ের সানাই?

About Post Author