সময় কলকাতা ডেস্ক,২৬ জুনঃ বাঙালির রান্নাঘরে থাকে নতুন নতুন রেসিপি, নতুন নতুন খাবার। সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে একটু মুখরোচক কিছু না হলে যেন আড্ডা জমতেই চায় না। কিন্তু সন্ধ্যার টিফিনে সবসময় চিকেনের একই রকম পদ খেতে কারোরই ভালো লাগে না। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন ক্রিস্পি চিকেন ব্রেড রোল। পরিবারের খুদে সদস্যরা একেবারে চেটেপুটে খাবে ক্রিস্পি চিকেন ব্রেড রোল। ক্রিস্পি চিকেন ব্রেড রোল বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
চিকেন কিমা- ২০০ গ্রাম
পেঁয়াজ- ৪ টি
আদা রসুন বাটা- ২ চা চামচ
পাউরুটি- ৪ পিস
লবনস্বাদ- অনুযায়ী
হলুদ- ১/২ চা চামচ

গরম মশলা- ১/২ চা চামচ
ব্রেড ক্রাম্ব- ১ কাপ
ময়দা- ২ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার- ২ টেবিলচামচ
মরিচ গুঁড়ো – ১/২ চা চামচ
আরও পড়ুন শেষবেলায় আমের স্বাদ পেতে বানিয়ে ফেলুন ম্যাঙ্গো ফিরনি, রইল রেসিপি

আরও পড়ুন ছুটির দিনে নৈশভোজে বানিয়ে ফেলুন ‘পাঁচফোড়ন মুরগি’
রন্ধন পদ্ধতি
প্রথমেই কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ দিয়ে গোলাপী করে ভেজে রাখুন। এরপর কড়াইতে আদা-রসুন বাটা, লবণ ও হলুদ দিয়ে হালকা করে কষিয়ে নিন। মিনিট পাঁচেক পর চিকেন কিমা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে তাতে গরম মশলা দিয়ে কিমা নামিয়ে নিন। এরপরে কিমা ঠান্ডা করে একটু ব্লেন্ডারে দিয়ে পেষ্ট করে নিন। এবার পাউরুটি চারপাশ কেটে পাউরুটি একটু ভিজিয়ে তার ভিতর কিমা দিয়ে পাউরুটি পুরে রোল করে নিতে হবে। এবার একটা বাটিতে ময়দা, কর্ণফ্লাওয়ার, লবণ, মরিচ গুঁড়ো, জল দিয়ে মিশ্রন বানিয়ে নিন। পাউরুটির রোলগুলো ময়দাতে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব মাখিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে। সোনালি রং হয়ে এলে কড়াই থেকে তুলে নিন। মেয়োনিজ় কিংবা সস সহযোগে গরম গরম পরিবেশন করুন ক্রিস্পি চিকেন ব্রেড রোল।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি