Home » কলকাতা সহ জেলায় জেলায় ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ

কলকাতা সহ জেলায় জেলায় ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ

সময় কলকাতা ডেস্ক,৩ জুলাইঃ কলকাতা সহ জেলায় জেলায় ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। কলকাতায় আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। দু-এক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা বাড়তে বাড়ছে দিন ও রাতের তাপমাত্রার পারদ। গুমোট আবহাওয়ার জেরে বেড়েছে ভ্যাপসা গরমও। তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। ফের কলকাতা সহ জেলায় জেলায় রেকর্ড ভাঙা গরম পড়তে শুরু করেছে। আগামী দু-চারদিনের মধ্যে গরম আরও বাড়বে। কলকাতা সহ জেলায় জেলায় ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের পরিমাণ কমবে। বাড়বে তাপমাত্রা।

হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার সকাল থেকে আকাশ আংশিক মেঘলা। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গুমোট আবহাওয়ার জেরে সকাল থেকেই বেড়েছে ভ্যাপসা গরম। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭২ থেকে ৯৪ শতাংশ।

আরও পড়ুন      সুস্থ হাড় ও পেশির জন্য এই ৫ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান

পূর্বাভাস বলছে, সোমবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ মাঝারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এদিকে, ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় লাল সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশে অতিরিক্ত বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। ইতিমধ্যেই সেখানে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। ৪ জুলাই পর্যন্ত হিমাচল প্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে।

About Post Author