Home » উত্তরপ্রদেশের ফতেপুর সরগরম,অপহরণ হওয়া নির্যাতিতা উদ্ধার, গ্রেফতার অভিযুক্ত

উত্তরপ্রদেশের ফতেপুর সরগরম,অপহরণ হওয়া নির্যাতিতা উদ্ধার, গ্রেফতার অভিযুক্ত

সময় কলকাতা ডেস্ক, ৯ জুলাই : নারী নির্যাতনের ঘটনায় আবার সরগরম উত্তর প্রদেশের ফতেপুর। ফতেপুর জেলার একটি গ্রামে এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, কিশোরীকে অপহরণ করে বিভিন্ন ডেরায় নিয়ে তাকে ধর্ষণ করে অভিযুক্ত। নাবালিকাকে শনিবারই উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশ আরও জানিয়েছে, ফতেপুর জেলার নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সাইফ আলিকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।

আরও পড়ুন : হিংসার ভোট বঙ্গ জুড়ে,পঞ্চায়েত নির্বাচনে রক্তগঙ্গা

জাফরগঞ্জ স্টেশন হাউজ অফিসার দীপনারায়ণ জানান, শুক্রবার সন্ধ্যায় ইটভাটা শ্রমিকের মেয়ে ১৬ বছর বয়সী ওই কিশোরী বাড়ির নিকটবর্তী জঙ্গলে গিয়েছিল কিন্তু ফিরে আসেনি।নজরদারির ও বিশেষ খানা তল্লাশির পর  নির্যাতিতা মেয়েটি ও অভিযুক্তকে খুঁজে পাওয়া যায়।তিনি পুলিশকে বলেছিলেন যে অভিযুক্ত সাইফ আলী তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে, এসএইচও দীপনারায়ণ জানিয়েছিলেন ।অভিযুক্ত, যিনি বিবাহিত এবং একটি সন্তান আছে, তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে, জানান।

 

উল্লেখ্য , ফতেপুর এলাকায় সম্প্রতি একের পর এক ধর্ষণের অভিযোগ উঠছে যেখানে পুলিশি ব্যর্থতাই সামনে আসছে।গত মাসে দলিত এক অনাথ মহিলাকে গণধর্ষণের অভিযোগে অভিযুক্তরা এখনও ফেরার। এই পাশবিক ঘটনায় ধর্ষণের ফলে দলিত মহিলাটি অসুস্থ হয়ে পড়লে সে জল চায়। অভিযুক্ত মোহাম্মদ আনিস ও সামিম দলিত মহিলার ওপরে মূত্রত্যাগ করে। স্বাভাবিকভাবেই এই ঘটনা সামনে আসতেই হইচই পড়ে যায়। পুলিশ এই ঘটনাতে ব্যর্থ থাকলেও শুক্রবার নাবালিকা অপহরণ ও ধর্ষণের ঘটনায় উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। একদিনের মধ্যে উদ্ধার হয়েছে নাবালিকা, গ্রেফতার হয়েছে অভিযুক্ত।।

আরও পড়ুন :পঞ্চায়েত নির্বাচনে মৃত্যুর মিছিল বঙ্গ জুড়ে,নির্বাচন কমিশনার দুষছেন কেন্দ্রীয় বাহিনীকে

About Post Author