Home » ঝাল-ঝোল নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন চিকেন মুইঠ্যা

ঝাল-ঝোল নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন চিকেন মুইঠ্যা

সময় কলকাতা ডেস্ক,১৭ জুলাইঃ সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। মুইঠ্যা মানেই কি শুধু চিতল? একেবারেই নয়। সেই দস্তর ভেঙ্গে এবার পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন মুইঠ্যা। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন চিকেন মুইঠ্যা। বিশেষ করে পরোটা বা নানের সঙ্গে একবার এই চিকেন মুইঠ্যা খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। চিকেন মুইঠ্যা বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। চিকেন মুইঠ্যা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-


উপকরণ
চিকেনঃ ৫০০ গ্রাম
জিরে গুঁড়ো: ২ চা চামচ
ধনে গুঁড়ো: ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো: আধ চা চামচ
কাঁচা লঙ্কা কুচি: টেবিল চামচ
হলুদ গুঁড়ো: আধ চামচ
আলু সেদ্ধ: ১টি
নুন: পরিমাণ মত

আরও পড়ুন    ধাবার স্বাদ বাড়িতে পেতে নৈশভোজে বানিয়ে ফেলুন মটন কোরমা


চিনি: স্বাদমত
পেঁয়াজ কুচি: এক কাপ
টম্যাটো কুচি: আধ কাপ
পেঁয়াজ বাটা: আধ কাপ
আদা বাটা: ১ চা চামচ
সর্ষের তেল: আধ কাপ
ঘি: ২ টেবিল চামচ
গরম মশলা: আধ চা চামচ

আরও পড়ুন     সন্ধ্যার টিফিনে বাড়িতেই বানিয়ে ফেলুন ক্রিস্পি পনির চিজ বল

রন্ধন পদ্ধতি
প্রথমেই চিকেন ধুয়ে নুন, হলুদ মাখিয়ে সেদ্ধ করে নিন। আলুও সেদ্ধ করে রাখুন। এরপর সেদ্ধ করা চিকেনের সঙ্গে আলুসেদ্ধ মেখে নিন। এরমধ্যে একেএকে দিয়ে দিন নুন, সামান্য চিনি, আদা বাটা, সামান্য হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এবার সব উপকরণ ভাল করে মিশিয়ে একটি মণ্ড তৈরি করুন। ওই মণ্ড থেকে ছোট ছোট মুঠোর আকারে বানিয়ে নিন। এবার কড়াইতে তেল গরম করে মুইঠ্যাগুলো ভেজে তুলে রাখুন। ওই কড়াইতেই আদা বাটা, পেঁয়াজ বাটা, টম্যাটো কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, সামান্য চিনি, হলুদ, লঙ্কা গুঁড়ো ভাল করে কষিয়ে নিন। মশলা কষতে কষতে তেল ছেড়ে এলে জল দিয়ে ফুটতে দিন। গ্রেভি ঘন হয়ে এলে ভেজে রাখা মুইঠ্যাগুলো দিয়ে দিন। ফুটে এলে উপর থেকে ঘি, গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন লোভনীয় চিকেন মুইঠ্যা।

About Post Author