Home » একঘেয়ে ডিমের ঝোল না খেয়ে স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ডিমের পোলাও

একঘেয়ে ডিমের ঝোল না খেয়ে স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ডিমের পোলাও

সময় কলকাতা ডেস্ক, ২৬ আগস্ট: পোলাও খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই দেখা যায়। চিকেন হোক কিংবা মটন বা পনির— সবকিছুর সঙ্গেই পোলাও একেবারে জমে যায়। কিন্তু পোলাও মানেই কি চিকেন? অথবা মাছ? সেই দস্তুর ভেঙে এবার পাতে পড়ুক ডিমের পোলাও। পোলাওয়ের স্বাদ ভিন্ন ভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন ডিমের পোলাও। আলুর দম কিংবা চিকেনের সঙ্গে একেবারে জমে যাবে ডিমের পোলাও। বাড়ির বড়ো থেকে ছোট,একেবারে চেটেপুটে খাবে ডিমের পোলাও। ডিমের পোলাও বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন     বৃষ্টি ভেজা সন্ধ্যার টিফিনে বাড়িতেই বানিয়ে ফেলুন মুখরোচক পনির প্যাটিস

উপকরণ
ডিম- ৫টি
বাসমতি চাল-১ কেজি
লবঙ্গ-৫টি
দারচিনি-১ টুকরো
ছোট এলাচ-৮টি
পেঁয়াজ-৬টি
তেজপাতা-২টি
ক্ষীর-আধ কাপ


হলুদ গুঁড়ো-১ চা চামচ
জিরে-১ চা চামচ
গোলমরিচ-১ চা চামচ
জায়ফল-আধখানা
কিশমিশ-আধ কাপ
নুন-স্বাদমতো
চিনি-পরিমাণ মতো
ঘি-১ কাপ

আরও পড়ুন  ‘মিড ডে মিলের’ পর তামিলনাড়ুর সরকারি প্রাইমারি স্কুলে চালু হল বিনামূল্যে ‘ব্রেকফাস্ট’

রন্ধন প্রণালী
প্রথমেই ডিমের মধ্যে পরিমাণ মত নুন, হলুদ মাখিয়ে হালকা করে হালকা ভেজে নিন। এরপর চাল সেদ্ধ করার সময়ে জিরে, গোলমরিচ, জায়ফল, লবঙ্গ, এলাচ অল্প পরিমাণে হাঁড়িতে দিয়ে দিন। মনে রাখতে হবে যে চাল অর্ধেক সিদ্ধ হয়ে গেলেই ছেঁকে তুলে রাখতে হবে। এবার বাকি মশলা শুকনো খোলায় ভেজে পেস্ট করে নিন। এবার কড়াইয়ে ঘি গরম করে কিশমিশ ভেজে তুলে রাখুন। ওই গরম ঘি-এর মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা ভেজে নিন। এবার তার মধ্যে নুন, চিনি, খোয়া ক্ষীর,ভাজা মশলা দিন। ভাল করে নেড়েচেড়ে ডিমগুলি ওপরে বসিয়ে দিন। ওপরে ভাজা কিশমিশ এবং অল্প বেরেস্তা দিয়ে দিন। এরপর হাঁড়ির মুখ চাপা দিয়ে ৩০ মিনিট দমে বসান। ৩০ মিনিট হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ডিমের পোলাও।

About Post Author