সময় কলকাতা ডেস্ক, ২০ সেপ্টেম্বরঃ মরক্কোর পর ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.২। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, বুধবার সকাল ৯টা নাগাদ নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে শক্তিশালী ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ক্রাইস্টচার্চ থেকে ১২৪ কিলোমিটার পশ্চিমে, ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের মাত্রা অনেকটাই বেশি হওয়ায় বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
তবে,কোনও প্রাণহানির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এমনকী সুনামির সতর্কতাও জারি করা হয়নি। যদিও এদিন জোরাল কম্পন অনুভূত হয় অকল্যান্ড দ্বীপ পর্যন্ত। প্রায় ১৫ হাজার মানুষ ভূমিকম্প অনুভব করেছেন। ভূমিকম্পের জেরে মুহূর্তের মধ্যে কেঁপে ওঠে ঘরবাড়ি। কিছুদিন আগেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল নিউজিল্যান্ড। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.১। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানা গিয়েছিল, নিউজিল্যান্ডের কার্মাডেক দ্বীপে শক্তিশালী ভূমিকম্প হয়। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। ভূমিকম্পের মাত্রা অনেকটাই বেশি হওয়ায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়। সেসময় উৎসস্থল থেকে ৩০০ কিলোমিটার এলাকার মধ্যে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল।
তবে,কোনও প্রাণহানির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ভূবিজ্ঞানীরা জানিয়েছেন, বিশ্বের অন্যতম বড় দু’টি গুরুত্বপূর্ণ টেকটনিক প্লেটের মাঝে নিউজিল্যান্ডের অবস্থান। কার্যত সেকারণেই নিউজিল্যান্ড অত্যন্ত ভূমিকম্প প্রবণ এলাকা। প্রতি বছরই নিউজিল্যান্ডে ছোট-বড় বহু ভূমিকম্প হয়। এর আগে ফেব্রুয়ারি মাসেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে নিউজিল্যান্ডের ওয়েলিংটনের পারাপারাউমুর এলাকা। সেসময় রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.১। ভূমিকম্পের মধ্যেই নিউজিল্যান্ডে ভয়াবহ ঘূর্ণিঝড় হ্যারিকেনও আছড়ে পড়েছিল।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?