সময় কলকাতা ডেস্ক, ২১ সেপ্টেম্বর: ফের একবার জনসাধারণের মাঝে দেখা গেল রাহুল গান্ধিকে। বৃহস্পতিবার সকালে দিল্লির আনন্দ বিহার রেলস্টেশনে হঠাৎই হাজির হন রাহুল। পরনে কুলিদের লাল জামা। কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে যে ভিডিওটি পোস্ট হয়েছে, তাতে মাথায় নিল রঙের স্যুটকেস বহন করতেও দেখা গিয়েছে রাহুল গান্ধিকে। শুধু তাই নয় ওই স্টেশনের কুলি মজুরদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতেও দেখা গেল ওয়েনাদের কংগ্রেস সাংসদকে।

বৃহস্পতিবার সকালে কংগ্রেসের এক্স হ্যান্ডলে লেখা হয়, “আজ জননায়ক রাহুল গান্ধী জি দিল্লির আনন্দ বিহার রেলস্টেশনে পোর্টার সহকর্মীদের সঙ্গে দেখা করলেন।সম্প্রতি, একটি ভিডিও ভাইরাল হয়েছিল যাতে রেলওয়ে স্টেশনের কুলি ও মালবাহকরা তার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আজ রাহুল জি তাদের মাঝে পৌঁছে অবসরে তাঁদেরদের কথা শুনলেন। ভারত জোড় যাত্রা অব্যাহত থাকবে..”
जननायक राहुल गांधी जी आज दिल्ली के आनंद विहार रेलवे स्टेशन पर कुली साथियों से मिले।
पिछले दिनों एक वीडियो वायरल हुआ था जिसमें रेलवे स्टेशन के कुली साथियों ने उनसे मिलने की इच्छा जाहिर की थी।
आज राहुल जी उनके बीच पहुंचे और इत्मीनान से उनकी बात सुनी।
भारत जोड़ो यात्रा जारी है.. pic.twitter.com/QrjtmEMXmZ
— Congress (@INCIndia) September 21, 2023
রাস্তায় নেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে, তাঁদের অভাব অভিযোগের কথা শুনতে আগেও দেখা গিয়েছে। কংগ্রেসের দাবি ব্যক্তি রাহুল সাধারণ মানুষের সঙ্গে এরকমভাবে মিশতে পছন্দ করেন। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন লোকসভা নির্বাচনে জনসংযোগের জন্য এটা কংগ্রেসের একটা কৌশল। গত জুন মাসে দিল্লির করোল বাগ এলাকায় একটি গ্যারাজে পৌঁছে গিয়েছিলেন রাহুল। কথা বলেছিলেন সেখানে কর্মরত মিস্ত্রিদের সঙ্গে। শুধু কথা বলাই নয় নিজের হাতে স্ক্রু ড্রাইভার-সহ আনুষঙ্গিক যন্ত্রপাতি নিয়ে বাইক সারাইয়ের কাজে হাত লাগান রাহুল। ওই ভিডিও দেখে বোঝা যায় তিনি গান্ধি পরিবারের সদস্য। যাঁরা স্বাধীনতার পর থেকে দেশের ক্ষমতার অলিন্দে রয়েছেন।

শুধু ভারতে নয়। বিদেশে সফরকালেও ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালকদের সঙ্গে কথা বলতে দেখা যায় রাহুলকে। এদেশের ট্রাক চালকদের সঙ্গে ওই দেশের ট্রাক চালকদের জীবন যাত্রার মান কতটা আলাদা, কেন আলাদা সেই প্রসঙ্গ উঠে আসে। দেশে ফিরে দিল্লি থেকে চণ্ডীগড় পর্যন্ত ট্রাকে সফর করেন রাহুল। ভারতীয় ট্রাকচালকদের অভাব অভিযোগ শোনার চেষ্টা করেন। জুলাই মাসের গোড়ায় হরিয়ানার সোনিপতের মাদিনা গ্রামে কৃষকদের মাঝে পৌঁছে যান রাহুল। কথা বলেন কৃষকদের সঙ্গে। প্যান্ট গুটিয়ে নিজেই ক্ষেতে নেমে চাষের কাজে হাত লাগান রাহুল। ট্র্যাক্টরও চালাতে দেখা যায় কংগ্রেস সাংসদকে। খাটিয়ায় বসে খান কৃষকদের জন্য আনা খাবার। ভারত জোড়ো যাত্রায় হাঁটার সময়ও সাধারণ মানুষের মাঝে একাধিকবার দেখা গিয়েছে কংগ্রেসের সাংসদকে। রাজনৈতিক মহলের ধারণা ভারতীয় রাজনীতিতে এই ভারত জোড়ো যাত্রা রাহুলের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। রাহুলের ভাবমূর্তি কি আসন্ন লোকসভা নির্বাচনে কাজে লাগাতে পারবে কংগ্রেস? উত্তর মিলবে সময়ে।


More Stories
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে
অভিষেকের দুয়ারে ইডি