সময় কলকাতা ডেস্ক,২১ সেপ্টেম্বর : অভিনয়ের সেটে সোপ অপেরার কাজ চলাকালীন এক কলাকুশলী দলের সদস্যের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটেছে। জানা গিয়েছে, মুম্বাই শহরের উপকণ্ঠে পশ্চিম শহরতলীর গোরেগাঁওয়ে অবস্থিত সেটে একটি দৈনিক সোপের সদস্য বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম মহেন্দ্র যাদব। সংবাদমাধ্যমকে জানানো হয়েছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ।
আরও পড়ুন : উত্তরপ্রদেশ : পাঁচবছর বয়সী নাবালিকাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত সাত বছরের নাবালক
অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সুরেশ শ্যামল গুপ্ত জানিয়েছেন , মৃত ব্যক্তি একটি সোপ অপেরার নির্মীয়মান এপিসোডের শুটিং সেটে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন।তিনি আরও জানান, তাঁকে তড়িঘড়ি একটি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
এআইসিডব্লিউএ-র সভাপতি মহারাষ্ট্র সরকারের কাছে মৃতের নিকট আত্মীয়দের ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিও করেছেন।তিনি বলেন, প্রযোজক ও প্রোডাকশন হাউসের বিরুদ্ধে মামলা করা উচিত। তিনি দাবি তুলছেন,”প্রযোজক এবং সিরিয়ালটির প্রোডাকশন হাউসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা উচিত। মৃতের পরবর্তী আত্মীয়কে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিত এবং ফিল্ম সিটির ব্যবস্থাপনা পরিচালক ও ফিল্ম সিটির লেবার কমিশনারের পদত্যাগ অবিলম্বে নেওয়া উচিত।”
ঘটনার আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।এর আগে, শহরতলির সান্তাক্রুজে একটি ড্রেন পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন স্যানিটেশন কর্মী মারা গিয়েছিলেন।।


More Stories
অভিনেতাদের কাছে সেরা-টুকু নেওয়ার মাস্টার আর্ট ছিল সত্যজিৎ রায়ের জানা
প্রয়াত অভিনেতা তমাল রায়চৌধুরী
কেরলের নামবদল : প্রেক্ষাপট ও বিতর্ক