Home » রাজস্থানের রামগড় : নাবালিকাকে ধর্ষণ ও খুনে গ্রেফতার ২, আটক নাবালক

রাজস্থানের রামগড় : নাবালিকাকে ধর্ষণ ও খুনে গ্রেফতার ২, আটক নাবালক

সময় কলকাতা ডেস্ক, ২৫ সেপ্টেম্বর : পুলিশ জানিয়েছে, সোমবার রাজস্থানের সিকার জেলার রামগড় এলাকার এক ১৫ বছর বয়সী মেয়েকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং একজন কিশোরকেও সন্দেহের ভিত্তিতে আটক করা হয়েছে।

চুরু জেলার বাসিন্দা মেয়েটি শনিবার থেকে নিখোঁজ ছিল।তার দেহ সিকার জেলার রামগড় থেকে পাওয়া গিয়েছে ।নিহতের পরিবারের দায়ের করা নিখোঁজ অভিযোগের ভিত্তিতে, তদন্ত শুরু করা হয়েছিল এবং সোমবার দেহটি উদ্ধার করা হয়, সিকার জেলার পুলিশ সুপার অনিল প্যারিস দেশমুখ বলেছেন। “দুই ব্যক্তি — সমীর এবং গুলাম –কে গ্রেফতার করা হয়েছে এবং একজন কিশোরকে আটক করা হয়েছে; তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে,” বলেছেন পুলিশ সুপার ৷ তিনি আরও জানিয়েছেন,একটি মেডিকেল বোর্ড দ্বারা একটি ময়নাতদন্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির 302 (খুন) এবং 376 (ধর্ষণ) ধারার অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

এদিকে, রাজস্থান রাজ্য বিজেপির মুখপাত্র লক্ষ্মীকান্ত ভরদ্বাজ এই ঘটনার জন্য কংগ্রেস নেতৃত্বাধীন রাজস্থান সরকারের নিন্দা করেছেন। ব্যঙ্গজড়িত ক্রোধ প্রকাশ পেয়েছে তাঁর রাজনৈতিক আক্রমণে ভরা সোশ্যাল নেটওয়ার্কে করা পোষ্টে।”গত রাতে, রাজস্থানের রামগড়  এলাকার শেখাবতীতে একটি শান্তিপ্রিয় সম্প্রদায়ের তিনজন অপরাধী একটি ১৫ বছরের মেয়েকে গণধর্ষণ করে, তাকে হত্যা করে এবং একটি কূপে ফেলে দেয়। আমাদের মেয়েদের মৃতদেহ কুঁয়ো থেকে থেকে বের করে আনার এই বীভৎস দৃশ্য এখন কংগ্রেসের জঙ্গলরাজে সাধারণ দৃশ্য হয়ে উঠেছে,” ভরদ্বাজ এক্স-(অতীতের টুইটার )-এ বলেছিলেন।

আরও পড়ুন স্ত্রীর গণধর্ষণের পরে আত্মঘাতী দম্পতি, মর্মান্তিক পরিণতির সাক্ষী উত্তরপ্রদেশ

About Post Author