Home » জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় আরও তিন বিজেপি বিধায়ককে তলব

জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় আরও তিন বিজেপি বিধায়ককে তলব

সময় কলকাতা ডেস্ক, ৩ ডিসেম্বরঃ জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় এবার আরও তিন বিজেপি বিধায়ককে তলব। মঙ্গলবার তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়, শালতোড়ার চন্দনা বাউরি ও নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীকে তলব করল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। এর আগে ৫ জন বিধায়ককে তলব করা হয়েছিল। এবার তালিকায় যুক্ত হলেন আরও তিনজন। এই তিনজনকে মঙ্গলবার ডাকা হয়েছে। 

আরও পড়ুন    চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের মাঝেই ফের ইন্ডিয়া জোটের বৈঠকের ডাক কংগ্রেসের

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর দেড়টায় ডাকা হয়েছে। সোমবার এই একই মামলায় ডাকা হয়েছে বাঁকুড়ার নীলাদ্রিশেখর দানা, শিলিগুড়ির শঙ্কর ঘোষ, পুরুলিয়ার সুদীপকুমার মুখোপাধ্যায়, মাদারিহাটের মনোজ টিজ্ঞা ও ফালাকাটার দীপক বর্মনকে। উল্লেখ্য, গত বুধবার শাহি সভার দিন তৃণমূলের ধর্ণা কর্মসূচি চলছিল বিধানসভায় আম্বেদকর মূর্তির পাদদেশে। সেই সময় বিজেপি বিধায়করাও পাল্টা বিক্ষোভ দেখান বিধানসভায় গাড়ি বারান্দার সামনে। তৃণমূলের অভিযোগ, তারা যখন জাতীয় সঙ্গীত গাইছিলেন, তখন বিজেপির বিধায়করা চিৎকার করছিলেন তারস্বরে।

আরও পড়ুন   OPTICALILLUSION: আপনি কি একজন জিনিয়াস, তাহলে নিচের ছবি দুটির মধ্যে থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

তৃণমূলের দাবি, জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন বিজেপি বিধায়করা। তারপরেই তৃণমূলের পরিষদীয় দলের তরফে অধ্যক্ষের কাছে এ নিয়ে অভিযোগ জানানো হয়। এরপরই বিধানসভার সচিব হেয়ার স্ট্রিট থানার পুলিশকে অভিযোগ জানান। ১১ জনের নামে অভিযোগ জমা পড়ে। তার থেকে ৫ জনকে ডাকা হয় সোমবার। মঙ্গলবার হাজির হতে বলা হয়েছে তিনজনকে।

আরও পড়ুন   EURO2024: ঘোষিত হল ইউরো কাপ ২০২৪ এর গ্রুপ বিন্যাস, ডেথ গ্রুপে রয়েছে কোন কোন দল?

About Post Author