Home » বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, বাংলাদেশের উপকূলে জারি সতর্কতা

বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, বাংলাদেশের উপকূলে জারি সতর্কতা

সময় কলকাতা ডেস্ক, ৪ ডিসেম্বরঃ বঙ্গোপসাগরে ক্রমশ চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’। যার জেরে ইতিমধ্যেই বাংলাদেশের উপকূলের এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এ পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবারই আন্দামান সাগরে তৈরি নিম্নচাপটি শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ক্রমশ এগোচ্ছে। রবিবারর মধ্যে তা ভারী থেকে অতিভারী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই সাইক্লোনের প্রভাবে দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই গভীর নিম্নচাপের প্রভাবে রাজ্যে হাওয়া বদল হয়েছে। রবিবার থেকেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে অতি-গভীর নিম্নচাপ। যদিও উত্তরবঙ্গে এই নিম্নচাপের প্রভাব তেমন পড়বে না বলেই জানা গিয়েছে। আপাতত উত্তরবঙ্গে থাকবে শীতের আমেজ।

আরও পড়ুন   ডেপুটি মেয়র খুনের মূল অভিযুক্ত, সংশোধনগারে গুলিতে ঝাঁঝরা করা হল অমন সিংকে

হাওয়া অফিস সূত্রের খবর, এই সাইক্লোনের ফলে রাজ্যে উত্তুরে হাওয়ার প্রবেশে বাধাপ্রাপ্ত হচ্ছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে শহরজুড়ে উত্তুরে হাওয়ার আমেজ থাকলেও শীতের পথে কাঁটা হচ্ছে ঘূর্ণিঝড়। সোমবার কলকাতার আকাশ দিনভর মেঘলাই থাকবে। যদিও ভোর হতেই শিরশিরানি পারদ পতন দেখা দিয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৪ থেকে ৮১ শতাংশ। আবহাওয়া দপ্তরের রেকর্ড বলছে, ডিসেম্বরে কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকে গড়ে ২৬.৭ ডিগ্রি।

পূর্বাভাস বলছে, ঘূর্ণিঝড়ের কারণে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। ৪ ডিসেম্বর থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়াতে। ওড়িশার উপকূলবর্তী জেলাগুলোয় ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, লাক্ষাদ্বীপে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কঙ্কন ও গোয়া উপকূল, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা চলতি সপ্তাহে। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এবং দক্ষিণ কর্নাটকে ও কেরালায় বৃষ্টি হবে। নভেম্বরের শেষ দিকে দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শীতের আমেজ কমে বাড়বে উষ্ণতা।

About Post Author