Home » ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

সময় কলকাতা ডেস্ক, ১২ ডিসেম্বর: ২৪ ঘণ্টার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। সোমবার সকালেই ৭.৩৫ মিনিট নাগাদ জোরাল ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের ফৈজাবাদ। ন্যাশনাল সিসমোলজি সেন্টার সূত্রে খবর, মঙ্গলবার সকালে ফের কম্পন অনুভূত হয় আফগানিস্তানে। এই ঘটনার পর থেকেই ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

আরও পড়ুন   VIJAY HAZARE TROPHY: হরিয়ানার বিরুদ্ধে হার, বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় বাংলার

যদিও এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। এর আগে সোমবারও ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তান। এদিন সকালে আফগানিস্তানের ফৈজাবাদ এলাকায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৪। সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতে ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান।

আরও পড়ুন  উপাচার্য নিয়োগের মামলা চালাতে খরচ দেবে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি, নির্দেশ আচার্য বোসের

About Post Author