সময় কলকাতা ডেস্ক, ১৬ ডিসেম্বর: ফের বড়সড় রেল দুর্ঘটনা। হাওড়া-মুম্বই মেলের কাপলিং খুলে বিপত্তি। অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেল মুম্বই মেল। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ ট্রেন চলাচলে বিঘ্ন। সূত্রের খবর, চলন্ত অবস্থাতেই মুম্বই মেলের সামনের দিক থেকে ইঞ্জিন সহ দুটি বগি খুলে যায়। বগি ছাড়াই প্রায় ২ কিলোমিটারের বেশি এগিয়ে যায় ট্রেন।
শুক্রবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ পূর্ব রেলওয়ের হাওড়া খড়্গপুর শাখার উলুবেড়িয়া বীরশিবপুর স্টেশনের মধ্যে। পুনরায় ট্রেনের ইঞ্জিনটা পিছনের দিকে নিয়ে গিয়ে বগি জোড়ার কাজ চলে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে ট্রেনের যাত্রীদের মধ্যে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছন রেলের ইঞ্জিনিয়ররা। যদিও এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও যাত্রীর হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, এই ঘটনার জেরে হাওড়া-খড়্গপুর শাখায় রাত ৯টা থেকে সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে, কারশেড থেকে হাওড়া স্টেশনে আনার সময়ে ট্রেনের সব ক’টি কাপলিং ও অন্য যন্ত্রাংশ পরীক্ষা করে দেখাই রেলের নিয়ম।তারপরেও এমন ঘটনা কী ভাবে ঘটল, ইতিমধ্যেই সেই বিষয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন যাত্রীরা। কেননা কাপলিং খুলে যাওয়ার ফলে ট্রেনটি বড় রকমের দুর্ঘটনার মুখে পড়তে পারত।


More Stories
রাজনৈতিক পটপরিবর্তন ও বিজেপির অভিনব বনভোজনে ডুয়ার্সে
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?