Home » স্বামী বিবেকানন্দ , গীতা পাঠ ও ফুটবল খেলা নিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্য ঘিরে সুন্দরবনে তৃণমূলের প্রতিবাদ আন্দোলন

স্বামী বিবেকানন্দ , গীতা পাঠ ও ফুটবল খেলা নিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্য ঘিরে সুন্দরবনে তৃণমূলের প্রতিবাদ আন্দোলন

সময় কলকাতা ডেস্ক, ২৬ ডিসেম্বর : সুকান্ত মজুমদারের মন্তব্যকে ঘিরে  তোলপাড় চলছেই, চলছে রাজনৈতিক চাপানউতোর । সম্প্রতি সুকান্ত মজুমদার মজুমদার বিবেকানন্দকে উদ্ধৃত করে এমন একটি মন্তব্য করেছেন যা নিয়ে বলা হচ্ছে, সুকান্ত মজুমদার  স্বামী বিবেকানন্দকে খোঁচা দিতেও ছাড়েননি। সুকান্ত মজুমদার বলেছিলেন, “গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যাঁরা বলছেন, তাঁরা বামপন্থী প্রোডাক্ট আর কী। এখন বাংলা সঠিক পথে যাবে। আজ থেকে শুরু হচ্ছে সঠিক পথে যাওয়া।’’ প্রসঙ্গত, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো – স্বামী বিবেকানন্দের বাণী এবং এই বাণীকে এবং বিবেকানন্দের মত যুগপুরুষকে বামপন্থী প্রোডাক্ট বলেছেন সুকান্ত মজুমদার। এমন মন্তব্য প্রকাশ্যে আসার পরেই তৃণমূলের তরফে নিঃর্শত ক্ষমা প্রার্থনার দাবি তোলে। এবার উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার  বিস্তীর্ণ অঞ্চল  ও সুন্দরবনে তার বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ প্রতিবাদে নামল তৃণমূল যুব কংগ্রেস।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দ নিয়ে মন্তব্যের উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দর বনে তৃণমূল যুব কংগ্রেসের ডাকে প্রতিবাদ বিক্ষোভ সভা। হাড়োয়া ও রাজারহাট রোডের শালিপুরের তৃণমূলের মিছিল প্রতিবাদ বিক্ষোভ সভা সেই ছবি দেখা গেল সন্দেশখালি ,বসিরহাট, বাদুড়িয়া স্বরূপনগরসহ একাধিক ব্লকে পথে তৃণমূল বসিরহাট সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমিক রায় অধিকারীর নেতৃত্বে এদিন পথে নামে তৃণমূল যুব নেতাকর্মী ও সমর্থকরা। হাড়োয়া দুই নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল খালেক মোল্লা, বসিরহাট ১ নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শারিফুল মন্ডলের নেতৃত্বে এদিন ঘোজাডাঙ্গা সীমান্ত রোডে মিছিল প্রতিবাদ সভা হয়। একইভাবে সুন্দরবনে প্রতিবাদ কর্মসূচী হয়।সুকান্ত মজুমদার যে স্বামীজিকে বামপন্থী প্রোডাক্ট বলেছেন  সেই বক্তব্যকে নিয়ে বিজেপির অস্বস্তি বাড়াতে তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল সার্বিক  আন্দোলনে।

আরও পড়ুন Zarine Khan: প্রতারণার দায়ে অভিযুক্ত, ফের শিয়ালদা আদালতে হাজিরা দিলেন সলমনের নায়িকা

#সুন্দরবন

About Post Author