পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা,১৯ জানুয়ারি : ২০১৫ সাল দুর্দান্ত কেটেছিল তাঁর । বেইজিংয়ে অ্যাথলেটিকসের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে নেন তিনি। উদীয়মান তারকা হিসাবে নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ ৫.৯০ মিটার লাফিয়ে কানাডার হয়ে ১২ বছরের অ্যাথলেটিক্সে বিশ্ব চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতার খরা কাটিয়ে সোনা জেতেন তিনি। তার আগেই ২০১৫ সালেই টরেন্টোতে প্যান আমেরিকান গেমসে সোনা জিতে নেন তিনি। সে সময় তার বয়স সবে কুড়ি। ২০১৫ সালের সাফল্য তিনি বেশিদিন ধরে রাখতে পারেননি। জীবনটাকেও বেশিদিন ধরে রাখতে পারলেন না। মাত্র ২৯ বছর বয়সে ইহলোকের মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন পোল ভল্টার শ্যনসি ক্যাম্পবেল বার্বার। শ্যন বার্বার নামেই ক্রীড়াক্ষেত্রে সুপরিচিত কানাডার ট্র্যাক এন্ড ফিল্ড অ্যাথলেট চিরতরে বিদায় নিলেন অসময়ে।
আরও পড়ুন মহিলাদের মধ্যে বাড়ছে হৃদরোগের ঝুঁকি, হৃদপিণ্ড তরতাজা রাখতে আজ থেকেই মেনে চলুন এই টিপস
সম্প্রতি কিছু দৈহিক জটিলতা দেখা দিয়েছিল, কিছুদিন ধরেই ভুগছিলেন শ্যন বার্বার। তথাপি তাঁর প্রয়াণ এতটাই আকস্মিক যে তাঁর চলে যাওয়ার খবরে হতচকিত ক্রীড়াবিশ্ব। টেক্সাসের কিংহুডে তাঁর মৃত্যু হয়। শ্যন বার্বার যে প্রয়াত হয়েছেন, বিষয়টি তাঁর এজেন্ট পল ডয়েল বৃহস্পতিবার নিশ্চিতভাবে জানান। “এক বন্ধুকে কখনই ভোলা যাবে না। কানাডিয়ান অলিম্পিক পোল ভল্টার শ্যন বার্বার চিরবিদায় নিয়েছেন।” তাঁর মৃত্যুর কারণ জানানো হয় নি। জানা গিয়েছেন আর ফিরে আসবেন না শ্যন বার্বার।।
আরও পড়ুন AFC ASIAN CUP: রক্ষণের ভুলে উজবেকিস্তানের বিরুদ্ধেও হার সুনীলদের


More Stories
মেরা কুছ সামান তুমহারে পাশ পড়া হ্যায়, প্রয়াত আশা ভোঁসলে
প্রয়াত কেন্দ্রের প্রাক্তন সাংসদ আবু হাশেম খান চৌধুরী ওরফে ডালু বাবু
কীভাবে ডুবে মৃত্যু রাহুলের ?