সময় কলকাতা ডেস্ক, ২৮ জানুয়ারি : হাজার হাজার কিলোমিটারের ভৌগোলিক ব্যবধান কিন্ত কী আশ্চর্য মিল! একদিকে অস্ট্রেলিয়ার ব্রিসবেন, অন্যদিকে ভারতের হায়দ্রাবাদ। নাটকীয়ভাবে বাজিমাত সফরকারী দলের। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ায় সফরকারী ওয়েস্টইন্ডিজের মতই চাপে ছিল ভারত সফরকারী ইংল্যান্ড। অথচ নাটকীয় পট পরিবর্তন হল চতুর্থ দিনে। চালকের আসনে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়েস্টইন্ডিজের জয়ের মতই ভারতের বিরুদ্ধে নাটকীয়ভাবে জয় পেল ইংল্যান্ড। ভারতকে ২৮ রানে হারিয়ে দিয়ে হায়দ্রাবাদের প্রথম টেস্ট জিতে নিল ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের এই জয় এককথায় ঐতিহাসিক। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।
আরও পড়ুন EAST BENGAL: সুপার কাপের ফাইনালের আগে কুয়াদ্রাত ইস্টবেঙ্গলের হ্যামলিনের বাঁশিওয়ালা
তৃতীয় দিনের শুরু থেকে হায়দ্রাবাদে ভারত ইংল্যান্ড প্রথম টেস্টের যে চিত্রনাট্য পরিবর্তন হতে শুরু করেছিল তা শেষ হয় মহাম্মদ সিরাজের স্ট্যাম্প হয়ে সাজঘরে ফেরার মধ্যে দিয়ে। শেষ উইকেটে যশপ্রীত বুমরার সঙ্গে ক্ষীণ আশা জাগিয়ে তুলে ২৫ রান যোগ করলেও হার্টলের করা দিনের শেষ ওভারে ভারতীয় ইনিংসের শেষ আশা নিভে যায়। ইংল্যান্ড দলের স্পিনার হার্টলে ওয়েস্ট ইন্ডিজের সামার জোশেফের মতই শেষ দিনে ৭ উইকেট নিয়ে হয়ে উঠলেন রূপকথার নায়ক। হার্টলের স্পিনে নতজানু হল ভারতীয় ব্যাটিং। সামনের দিকে অধিনায়ক রোহিত শর্মা ছাড়া কারও ব্যাটিং দেখেই মনে হয়নি ভারত জিততে নেমেছে। অন্যদিকে, অলি পোপ দেখিয়ে গেলেন ঘূর্ণি পিচে কিভাবে খেলতে হয়।তাঁর ১৯৬ রানের ইনিংসে এই টেস্টের টার্নিং পয়েন্ট। ইংল্যান্ডের ম্যাচে ফেরার প্রধান কারিগর অলি পোপ।
আরও পড়ুন ট্যাক্সিচালকের স্বপ্নের সওদাগর পুত্র রেহান আহমেদ
ভারতীয় দলে কোনও অলি পোপ ছিলেন না। ছিলেন শুভমান গিল এবং শ্রেয়স আয়ার। যাদের নিয়ে এবার প্রশ্ন ওঠা স্বাভাবিক।টেস্টে উপযোগী ব্যাটিং করে দলের কাজে তাঁরা কবে লাগবেন? আর কতদিন সময় নেবেন তাঁরা পরিণত হতে?


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুস্তিগীরকে ফাঁসিতে ঝোলালো ইরান