Home » একঘেয়ে মটন কষা খেয়ে অরুচি? স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ধাবা স্টাইল মটন

একঘেয়ে মটন কষা খেয়ে অরুচি? স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ধাবা স্টাইল মটন

সময় কলকাতা ডেস্ক, ২ মার্চ: মটনের একই রকম পদ থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই মটন রান্নায় নতুনত্ব স্বাদ পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন ধাবা স্টাইল মটন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন ধাবা স্টাইল মটন। বিশেষ করে রুটি, পরোটা, ভাত বা ফ্রায়েড রাইসের সঙ্গে একবার এই ধাবা স্টাইল মটন খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। ধাবা স্টাইল মটন বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। ধাবা স্টাইল মটন বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন   সন্দেশখালিকাণ্ডে এবার সিবিআইয়ের স্ক্যানারে শাহজাহান ঘনিষ্ঠ ৮ জন

উপকরণ

মটন-১ কেজি
জিরে গুঁড়ো- ২ টেবিল চামচ
রসুন বাটা- ২ টেবিল চামচ
আদা বাটা- ৩ টেবিল চামচ
হলুদ গুঁড়ো- ১ চা চামচ
পেঁয়াজ কুঁচি- ৫০০গ্রাম
তেজপাতা- ২টো
চিনি- ১ চা চামচ
গোটা গরম মশলা গুঁড়ো- দেড় চা চামচ
কাশ্মীরি লঙ্কাগুঁড়ো-১ চা চামচ
কাঁচালঙ্কা বাটা- ২ চা চামচ
টমেটো কুঁচি-
টক দই-
জয়িত্রী- ২টো

রন্ধন পদ্ধতি

প্রথমে মটন ভাল করে ধুয়ে নিন। এবার মাংসের মধ্যে টক দই,আদা বাটা রসুন বাটা, হলুদ গুঁড়া, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,জিরে গুঁড়ো,কাঁচালঙ্কা বাটা,সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করে রেখে দিন। গ্যাসের উপর একটা ননস্টিক তাওয়াতে এলাচ, লবঙ্গ,দারুচিনি আর জয়িত্রী ভালোভাবে শুকনো খোলায় রোস্ট করে নিয়ে গুড়িয়ে নিন। এবার কড়াই গরম করে তেল দিন। তেল গরম হলে তাতে তেজপাতা ও চিনি ফোঁড়ন দিন। এরপর পেঁয়াজ কুঁচি এবং টমেটো দিয়ে ভালোকরে ফ্রাই করে নিন। এবার মটন দিয়ে ভালোভাবে কষাতে থাকুন। পুরো রান্নাটা থেকে তেল ছাড়তে শুরু করলে পরিমাণ মত নুন দিন। আরও ৩০ মিনিট কষাতে থাকুন। এরপর উষ্ণ গরম জল দিয়ে ঢেকে দিন। ১০ মিনিট পর গ্যাস বন্ধ করে দিন। ব্যস তৈরি লোভনীয় ধাবা স্টাইল মটন।

#bengalirecipe

#mutton

About Post Author