Home » উদয়ন গুহকে খুনের হুমকি

উদয়ন গুহকে খুনের হুমকি

সময় কলকাতা ডেস্ক, ৫ এপ্রিল : ভোটের আগে উত্তেজনার পারদ বাড়ছে কোচবিহারে। উদয়ন গুহ এবার অভিযোগ করলেন যে তাঁকে দেওয়া হয়েছে খুনের হুমকি । মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার আগে বিষয়টি রীতিমত আলোড়ন ফেলেছে।

আরও পড়ুন ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী, তারই মধ্যে সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

আবার সরগরম কোচবিহার। একদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা করে গিয়েছেন ,  অন্যদিকে মুখ্যমন্ত্রী ও সভা রয়েছে  উত্তরবঙ্গে। এরকমপ্রেক্ষাপটে, একটি উড়ো থ্রেট কলে  আবার উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার।কনভয়ে হামলার পর এবার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে টেলিফোনে খুনের হুমকির অভিযোগ, ঘটনায় ছড়িয়েছে উত্তেজনা।ফোনে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ফারাক্কার একটি রেজিস্টার্ড নাম্বার ধারীর বিরুদ্ধে। দিনহাটার বিধায়ক উদয়ন গুহ অভিযোগ করে জানান, বুধবার রাত ১০টা ৪১ নাগাদ প্রচার করে ফেরবার সময় তার মোবাইলে একটি ফোন আসে। অভিযোগ অনুযায়ী,  সেই ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় তাকে। এবং শেষে দিনহাটায় ঢুকে তাকে খুন করার হুমকি দেওয়া হয়। ইতিমধ্যে ঘটনাটি পুলিশকে জানিয়েছেন মন্ত্রী। মন্ত্রী সূত্রে জানা গেছে যে নাম্বার থেকে ফোন কল এসেছিল সেটি ফারাক্কায় রেজিস্টার। গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ। রাজ্য পুলিশের উপরেই আশা রাখছেন মন্ত্রী উদয়ন গুহ। তবুও বিষয়টি ঘিরে রয়েছে চাঞ্চল্য।

আরও পড়ুন Lok Sabha Election: নজরে লোকসভা ভোট, নির্বাচনী প্রচারে আজ উত্তরবঙ্গে জোড়া সভা মমতার

#উদয়ন গুহকে খুনের হুমকি

SheikhShahjahanঃ ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যে’! রেশন দুর্নীতি মামলায় গ্রেফতারের পর এই প্রথম মুখ খুললেন শাহজাহান

latestbengalinews

About Post Author