সময় কলকাতা ডেস্ক, ১০ এপ্রিলঃ রেশন দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। এবার রেশন দুর্নীতি মামলায় তৃতীয় চার্জশিট পেশ করতে চলেছে ইডি। আগামী শুক্রবার রেশন দুর্নীতি মামলার চার্জশিট পেশ করার সম্ভবনা রয়েছে। জানা গিয়েছে, রেশন দুর্নীতির এই চার্জশিটে নাম থাকবে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস ও তার একাধিক সংস্থার। রেশন দুর্নীতির টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের হাত থেকে কীভাবে শঙ্করের পাশাপাশি বিশ্বজিতের মাধ্যমে ঘুরপথে বিদেশে পাচার হয়েছে তাঁর উল্লেখ থাকবে চার্জশিটে। ইডির দাবি, ২০১৪-২০১৫ সালে রেশন দুর্নীতির সাড়ে তিনশো কোটি টাকা বিদেশে পাচার করেছেন বিশ্বজিৎ। জানা গিয়েছে, পাঁচ শতাংশ কমিশনে জ্যোতিপ্রিয় মল্লিকের দুর্নীতির টাকা বিদেশ পাচারে কাজ করতেন। এর আগে রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান এবং শঙ্কর আঢ্যর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। সেখানে ২০ হাজার কোটি টাকা রেশন দুর্নীতি মামলায় বিদেশে পাচার করা হয়েছে বলেই উল্লেখ করা হয়। ইডি-র দাবি, সেই টাকা শঙ্কর আঢ্যর নামে বিদেশে পাচার করা হয়েছে।
আরও পড়ুন Indian Premier League: নীতিশ কুমারের দাপটে পঞ্জাব কিংসকে হারাল সানরাইজার্স হায়দরাবাদ
রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান এবং শংকর আঢ্যর পর গত ১৪ ফেব্রুয়ারি ইডির হাতে গ্রেফতার হন ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। রেশন দুর্নীতি মামলায় ধৃত শঙ্কর আঢ্যর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেই বিশ্বজিৎ দাসের নাম উঠে আসে। জানা গিয়েছে, ধৃত বিশ্বজিতের একদিকে যেমন সোনার ব্যবসা, মানি এক্সচেঞ্চের ব্যবসা রয়েছে, তেমনই রয়েছে ইমপোর্ট-এক্সপোর্টের ব্যবসা। বিশ্বজিৎ দাসের মাধ্যমেই বাংলাদেশে রেশন দুর্নীতির টাকা পাচার হয়েছে কি না, তা নিয়ে তদন্তে শুরু করে ইডি। তদন্তে নেমে ইডি জানতে পারে, জ্যোতিপ্রিয় মল্লিক আলাদাভাবে এমন কয়েকজন ব্যবসায়ী, যাঁদের আন্তর্জাতিক ব্যরবসা ও বিদেশে ফোরেক্স-সহ অন্যান্য সংস্থা রয়েছে, তাঁদের রেশন বন্টন দুর্নীতির টাকা পাচারের জন্য বেছে নিয়েছিলেন।
ইডি সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশে কাপড়ের ব্যবসা রয়েছে বিশ্বজিতের। ঢাকায় একটি নামী কাপড় বিপণির মালিক এই ব্যবসায়ী। আর কাপড় কেনাবেচার মাধ্যমেও রেশন বন্টন দুর্নীতির টাকা বাংলাদেশ থেকে দুবাই হয়ে কলকাতায় এসে পৌঁছয়। দুবাইয়ে বিশ্বজিতের তিনটি সংস্থার মধ্যে সোনা লেনদেনের কারবারের সংস্থাও রয়েছে। রেশনের চাল ও গম থেকে হাতিয়ে নেওয়া বিপুল টাকা সোনার মাধ্যরমেও পাচার হয়েছে বিদেশে। বিশ্বজিতের ফোরেক্স সংস্থার মাধ্যরমেও দুর্নীতির প্রায় সাড়ে তিনশো কোটি টাকা বৈদেশিক মুদ্রায় পরিণত হয়েছে। ইডির দাবি, এখনও পর্যন্ত রেশনে মোট ১০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। যার মধ্যে ২৭০০ কোটি টাকা পাচার হয়েছিল দুবাইয়ে। বিগত প্রায় এক দশক ধরে এই কারবার চলছে বলেই জানা গিয়েছে। শঙ্কর আঢ্যর সংস্থার মাধ্যমেই ওই বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার করা হয় বলে দাবি ইডির।
#ED
#Rationcorruptioncase
#latestbengalinews


More Stories
আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
যুদ্ধ : মুখ্যমন্ত্রীর সবুজ ফাইলের রহস্য ও ইডি-র ‘ডেটা ট্রান্সফার’!