সময় কলকাতা ডেস্ক, ১৫ এপ্রিলঃ গত ২২ জানুয়ারি রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর হাত ধরেই দুয়ার খোলে রাম মন্দিরের। আর রামলালা বিরাজমান হওয়ার পর এই প্রথম রামমন্দিরে পালিত হবে রামনবমী। আগামী ১৭ এপ্রিল রাম নবমী। অযোধ্যার রাম মন্দিরে সাজো সাজো রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার রাম নবমীতে বিশেষ রেকর্ড গড়তে চলেছে রাম মন্দির। জানা গিয়েছে, রামনবমী উপলক্ষে ট্রাস্টের তরফে অয্যোধ্যায় পাঠানো হয়েছে ১ লক্ষ ১১ হাজার ১১১ কেজির লাড্ডু প্রসাদ। রাম নবমীর দিন রামলালার কপালে ঠিক দুপুর ১২ টার সময় সূর্যের আলো এসে পড়বে। যা রামলালার কপালে এঁকে দেবে সূর্যতিলক।
প্রতি রাম নবমীর দুপুরেই সূর্যের আলোর রশ্মি সরাসরি রামলালার মূর্তির কপালে এসে পড়বে। কারণ সূর্য রশ্মিকে রামলালার কপালে বিজ্ঞান সম্মত ভাবে প্রতিফলিত করাতে হবে নির্দিষ্ট সময়েই। চার মিনিটের জন্য রামলালার কপালে স্থায়ী হবে এই সূর্যতিলক। রামলালা কপালে সূর্যের আলোর প্রতিফলিত হওয়ার এই ঘটনা প্রসার ভারতী লাইভ টেলিকাস্ট করবে। বিশেষ এই দিনের জন্য অযোধ্যায় ১০০ টিরও বেশি জায়গায় এলইডি স্ক্রিন বসানো হবে। ইতিমধ্যেই বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে। যেখানে বলা হয়েছে, ১৬, ১৭ এবং ১৮ এপ্রিল রামলালার দর্শনের সময় বাড়িয়ে ২০ ঘন্টা করা হয়েছে।
অন্যদিকে, ১৫ এপ্রিল অর্থাৎ আজ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ভিআইপি দর্শন বন্ধ থাকবে। রামলালার দর্শন, আরতি-সহ সব পাস বাতিল করা হয়েছে। রামলালার জন্মবার্ষিকী উপলক্ষে মন্দিরে দর্শনার্থীদের মোবাইল ফোন না আনতে আবেদন করেছে রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক। ইতিমধ্যেই নয়া ঘাট জোন, নাগেশ্বরনাথ জোন, হনুমানগড়ী মন্দির জোন, কনক ভবন মন্দির জোনে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ভক্তের সংখ্যা বিবেচনা করে ট্রাস্টের তরফে সাতটি সারি করে দর্শনার্থীদের দাঁড়ানোর ব্যবস্থা করা হচ্ছে।
#RamMandir
#রামনবমীতেভিআইপিদর্শননয়
# RamNavami2024Ayodhya
#Ayodhyarammandir


More Stories
কেরলের নামবদল : প্রেক্ষাপট ও বিতর্ক
ধর্মই ক্ষমতার উৎস : গীতাপাঠ ও বাবরি মসজিদ
গাড়ি বিস্ফোরণ : মুঘল সুলতানার আক্ষেপ, সাধের দিল্লি নগরীর কী হবে?