Home » Lok sabha Election 2024ঃ সকাল ১১টা পর্যন্ত রাজ্যের নয় কেন্দ্রে ভোট পড়ল ২৮ শতাংশের বেশি, ভোটদানের হারে এগিয়ে বসিরহাট

Lok sabha Election 2024ঃ সকাল ১১টা পর্যন্ত রাজ্যের নয় কেন্দ্রে ভোট পড়ল ২৮ শতাংশের বেশি, ভোটদানের হারে এগিয়ে বসিরহাট

সময় কলকাতা ডেস্ক, ১ জুনঃ দেশজুড়ে চলছে সপ্তম দফার লোকসভা নির্বাচন। এই দফায় সাতটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৭টি আসনে শুরু হয়েছে গণতন্ত্রের উৎসব। মোট প্রার্থীর সংখ্যা ৯০৭ জন। এই তালিকায় পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে ন’টি লোকসভা আসন রয়েছে। লোকসভা কেন্দ্রগুলি হল- দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ। শেষ দফার নির্বাচনে বাংলায় সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে। কিন্তু তার মধ্যেও রাজ্যের নয় কেন্দ্রে  সকাল ৯টার মধ্যে ১২.৬৩ শতাংশ ভোট পড়েছিল।

এবার সকাল ১১ টার মধ্যে ভোট পড়ল ২৮.১০ শতাংশ। সকাল ১১টা পর্যন্ত দমদমে ভোট পড়েছে- ২৪.৮৩ শতাংশ, বারাসতে পড়েছে- ২৭.৮৬ শতাংশ, বসিরহাট পড়েছে- ৩২.৫৭ শতাংশ, জয়নগরে ভোট পড়েছে – ৩০.২৫ শতাংশ, মথুরাপুর পড়েছে- ৩০.৫০ শতাংশ, ডায়মন্ড হারবার – ৩১.৫১ শতাংশ, যাদবপুর – ২৬.৫৯ শতাংশ, কলকাতা দক্ষিণ – ২৪.০২ শতাংশ, কলকাতা উত্তর – ২৪.০২ শতাংশ ভোট পড়েছে। ভোটদানের হারে এই মুহূর্তে এগিয়ে রয়েছে বসিরহাট। আর কলকাতা উত্তর ও দক্ষিণে ভোটদানের হার সমান।

আরও পড়ুন  Lok Sabha Election 2024: তৃণমূল-আইএসএফ সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড়,পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ পুলিশের

প্রসঙ্গত, সপ্তম দফার ভোটে ১ হাজার ৯০০ কিউআরটি মোতায়েন রয়েছে। শুধুমাত্র কলকাতায় মোতায়েন রয়েছে ৩২৪ ক্যুইক রেসপন্স টিম। সপ্তম দফায় অশান্তি রুখতে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। যার মধ্যে কলকাতার জন্য মোট ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। অর্থাৎ নজিরবিহীন নিরাপত্তার ঘেরাটোপে চলছে শেষ দফার ভোট। শেষ দফার ভোটে বাংলার নয়টি আসনের মধ্যে তিনটি আসনে বিশেষ নজর রেখেছে নির্বাচন কমিশন। সেগুলি হল, কলকাতা, বসিরহাট ও ডায়মন্ড হারবার কেন্দ্র। এছাড়াও বাড়তি নজরদারি রয়েছে ভাঙড়েও। সেখানের জন্য আলাদা করে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। 

আরও পড়ুন    LPG Cylinder: একধাক্কায় অনেকটাই দাম কমল ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের, জানুন কলকাতায় নতুন দাম কত

#LoksabhaElection2024

#Latestbengalinews

About Post Author