সময় কলকাতা ডেস্ক, ৬ জুনঃ মোদি পদবি নিয়ে মানহানি মামলায় এবার স্বস্তিতে রাহুল গান্ধি। কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের ভাই ডিকে সুরেশের দেওয়া বন্ডে এদিন বেঙ্গালুরুর বিশেষ আদালতে জামিন পেলেনকংগ্রেস সাংসদ। জানা গিয়েছে, মোদি পদবি নিয়ে মানহানি মামলায় শুক্রবার রাহুলকে বেঙ্গালুরুর বিশেষ আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। হাজিরা দিতেই রাহুলকে জামিন দিল কর্নাটকের ওই নিম্ন আদালত। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ জুলাই ধার্য করা হয়েছে। এই একই মামলায় রাহুল গান্ধির পাশাপাশি কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বিরুদ্ধেও মামলা করেছিল বিজেপি। তবে ওই দুই নেতা গত ১ জুন হাজিরা দিয়েছিলেন। ওইদিনই মানহানি মামলায় জামিন মঞ্জুর করা হয়।
আরও পড়ুন শিয়ালদহের ১-৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ, শিয়ালদহ মেন এবং বনগাঁ শাখায় যাত্রীভোগান্তি চরমে
প্রসঙ্গত, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে কর্নাটকের কোলারে নির্বাচনী প্রচারে মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি বলেছিলেন, “সমস্ত চোরদের পদবিই মোদী হয় কেন? তা সে নীরব মোদীই হোক বা ললিত মোদী কিংবা নরেন্দ্র মোদী”। রাহুল গান্ধির এই মন্তব্যের প্রেক্ষিতেই সুরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদী মানহানির মামলা দায়ের করেন। গত বছর ২৩ মার্চ গুজরাটের সুরাট ম্যাজিস্ট্রেট আদালত ওই মানহানি মামলায় রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করেন এবং ২ বছর কারাদণ্ডের সাজা দেন।
সুরাতের ম্যাজিস্ট্রেট আদালতের রায়ের বিরুদ্ধে গত বছর ৩ এপ্রিল সুরাতেরই দায়রা আদালতে আবেদন করেছিলেন রাহুল। রাহুল বলেছিলেন, তিনি এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে যাবেন। যেহেতু তিন বছরের কম কারাদণ্ডের সাজা তাই সুরাতের ওই আদালতই রাহুলের জামিন মঞ্জুর করে। তবে রাহুলকে দোষী ঘোষণা করে ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এইচএইচ বর্মার রায়ের উপর স্থগিতাদেশ দেয়নি দায়রা আদালত। ম্যাজিস্ট্রেট আদালতের রায়ে স্থগিতাদেশ দেওয়ার জন্য ফের দায়রা আদালতেই আর্জি করেছিলেন রাহুল। আজ সেই মামলারই শুনানি ছিল। তাতে রাহুল গান্ধির জামিন মিলল।
#RahulGandhigetsbail
#রাহুলগান্ধি
#RahulGandhi
#Latestbengalinews
#সুরাতেরম্যাজিস্ট্রেটআদালত
#কর্নাটকেরউপমুখ্যমন্ত্রীডিকেশিবকুমার
#Modisurnamecase


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?