পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ১০ জুন :ভোট পরবর্তী সন্ত্রাসের বলি আরও এক রাজনৈতিক কর্মী।এবার মুর্শিদাবাদের হরিহরপাড়ায় খুন তৃণমূলকর্মী । খুন হয়ে গেলেন তৃণমূলের সক্রিয় রাজনৈতিক কর্মী সনাতন ঘোষ। রবিবার রাতে গুলি করে তাকে হত্যা করা হয়।
ভোটের পরবর্তী সময়ে হিংসা ও সন্ত্রাসে বঙ্গ উত্তাল হয়ে উঠেছে। একাধিক জায়গায় যেমন আক্রান্ত হচ্ছেন তৃণমূল রাজনৈতিক কর্মীরা তেমনই বিজেপির উপরেও আক্রমণ হচ্ছে। অন্য রাজনৈতিক দলের কর্মীরা বাদ যাচ্ছেন না। আক্রান্ত হচ্ছেন কংগ্রেস সহ অন্য রাজনৈতিক দলের কর্মীরাও। ভোট পর্ব মিটতে না মিটতেই মালদার মানিকচকে এক কংগ্রেস কর্মী ও অপর এক তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছিলেন। এবার মুর্শিদাবাদের হরিহরপাড়ায় খুন হলেন তৃণমূলের কর্মী। সনাতন ঘোষ পেশায় দুগ্ধ ব্যবসায়ী। রবিবার রাত বারোটা নাগাদ তিনিও আরও দুজন দুগ্ধ ব্যবসায়ী হরিহরপাড়ার গজনীপুর থেকে শ্রীপুরের দিকে বাইকে করে ফিরছিলেন। মাঝপথেই বাইক থামিয়ে তার ওপরে হামলা চালায় দুষ্কৃতিরা।গুলিতে ঝাঁঝরা হয়ে যান তিনি। রক্তাপ্লুত অবস্থায় তিনি লুটিয়ে পড়লে তাকে হরিহরপাড়া ব্লক প্রাথমিকের স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

হরিহরপাড়ায় খুন তৃণমূলকর্মী জানতে পেরেই পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করলেও ১২ ঘন্টায় কেউ গ্রেফতার হয়নি। স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি করেছে, এই ঘটনার পেছনে রয়েছে বিজেপি। তাকে বিজেপিতে বারবার যোগ দিতে বলা হয়েছিল, তিনি তৃণমূল ছাড়েন নি। হরিহরপাড়া এলাকা বহরমপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়লেও এতদিন ধরে অধীর চৌধুরীর গড় বলে পরিচিত মুর্শিদাবাদ জেলায় বিজেপির যে উত্থান হয়েছে তা ভোটের ফলে পরিষ্কার। তবে ব্যক্তিগত কারণ বা ব্যবসায়িক কারণ তৃণমূল কর্মীর খুনের সঙ্গে জড়িত কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে, কিন্তু কবে আসছে?


More Stories
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ