স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১২ জুনঃ ভারতীয় ফুটবলে সুনীল যুগের অবসান হয়েছিল গত ম্যাচে। কুয়েতের বিরুদ্ধে সেই ম্যাচে জিতলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে পৌঁছে যেত ভারত । কিন্তু সেই ম্যাচ ড্র হওয়ায় কাতার ম্যাচের দিকে নজর ছিল সকলের। গত বিশ্বকাপের আয়োজকদের বিরুদ্ধে ম্যাচ যে সহজ হবে না, তা ছিল অনুমেয়। কিন্তু ভারতীয় দল সুনীলহীন প্রথম ম্যাচে দুরন্ত লড়াই করল। যদিও শেষরক্ষা হয়নি। দোহায় ১-২ গোলের ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয় ইগর স্টিমাচের ছেলেদের। কার্যত জঘন্য রেফারিংয়ের কাছেই স্বপ্নভঙ্গ হল ভারতের।

ডু অর ডাই ম্যাচে ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিলেন ভারতীয় কোচ। লক্ষ্য ছিল প্রতিআক্রমণাত্মক ফুটবলে বিপক্ষকে ধরাশায়ী করা। ম্যাচ শুরুর বাঁশি বাজার পর থেকে ম্যাচে দাপট দেখায় কাতার। ম্যাচের ১২ মিনিটে গোলের খাতা খুলতে পারত তারা। কোনওমতে ভারতকে গোল খাওয়ার হাত থেকে বাঁচিয়ে দেন মেহতাব সিং। কিন্তু তারপর ধীরে ধীরে ম্যাচে ফেরে ভারত । ২৩ মিনিটে অফসাইডের ফাঁদে জড়িয়ে পড়েন সুরেশ সিং। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ভারতকে। ৩৯ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন ছাংতে। ব্রেন্ডনের কাছ থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় জালে জড়িয় দেন এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা ফুটবলার। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ভারত।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধের মরিয়া চেষ্টা চালাতে থাকে কাতার। ৭৫ মিনিট পর্যন্ত দূর্গ অক্ষত রাখতে সক্ষম হয়েছিলেন গুরপ্রীতরা। কিন্তু তারপরেই গোল হজম করতে হয় ভারতকে। বক্সের বাইরে থেকে সেন্টার করেন কাতারের এক ফুটবলার। সেই বল হেড করে ক্লিয়ার করতে পারেননি মেহতাব সিং। বক্সের মধ্যে সেই বল হেড করেন কাতারের ইউসুফ আয়মেন। গুরপ্রীত কোনওরকমে পরিস্থির সামাল দেন। তাঁর হাতে লেগে বল চলে যায় বাইরে। সেই বল মাঠের বাইরে থেকে ছিনিয়ে আনেন আল-হাসমি আল-হুসেইন। সেই বল জালে জড়িয়ে দেন আয়মেন। ভারতীয় ফুটবলারদের আপত্তি সত্বেও গোল দেন রেফারি। ভার না থাকায় রেফারির গোলের সিদ্ধান্ত টিকে যায়। বিতর্কিত গোলে সমতা ফেরায় কাতার।
আরও পড়ুনঃ নামিবিয়াকে খুন করে সুপার এইটে অস্ট্রেলিয়া
সমতাসূচক গোল দিয়ে খেলায় দাপট বাড়ায় স্বাগতিকরা। ৮৫ মিনিটে ম্যাচের জয়সূচক গোলটি পেয়ে যায় কাতার। গোল করেন আর রাউই। বক্সের মধ্যে ফাঁকায় গোল করে যান তিনি। আর ম্যাচে সমতা ফেরাতে পারেনি ভারত।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত