Home » আমের মরশুমে স্বাদ বদলাতে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন আমের দইবড়া

আমের মরশুমে স্বাদ বদলাতে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন আমের দইবড়া

সময় কলকাতা ডেস্ক: ১৩ জুনঃ দইবড়া খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই দেখা যায়। সন্ধ্যার টিফিনে চপ, শিঙাড়া তো হামেশাই থাকে। তাই স্বাদ বদলাতে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন আমের দইবড়া। গরমকাল মানেই আমের মরসুম। দইবড়া মানেই কি শুধু দই থাকবে? সেই দস্তর ভেঙ্গে এবার আম আর দইয়ের মেলবন্ধনে বানিয়ে ফেলুন আমের দইবড়া। দইবড়ার স্বাদ একটু অন্যরকমভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন আমের দইবড়া। পরিবারের সদস্যরা একেবারে চেটেপুটে খাবে আমের দইবড়া। আমের দইবড়া বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন   T20 World Cup: রাদারফোর্ডের ঝোড়ো ব্যাটিং, নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার আটে উইন্ডিজ ব্রিগেড

উপকরণ

আম: ১ কাপ (ছোট টুকরো করে কাটা)
টক দই: ২৫০ গ্রাম
পাউরুটি: ৪টি
ভাজা জিরের গুঁড়ো: ১ চা চামচ
কাজুবাদাম, কাঠবাদাম, কিশমিশ: ১০০ গ্রাম
লঙ্কা গুঁড়ো: ২ চা চামচ
মৌরি গুঁড়ো: আধ চা চামচ
তেঁতুলের ক্বাথ: ১ কাপ
চিনি: ৪ টেবিল চামচ
নুন-চিনি: স্বাদমতো

প্রণালী
প্রথমেই পাউরুটির ধারগুলি কেটে নিন। এবার একটি পাত্রে আমের টুকরো, বাদাম কুচি, কিশমিশ কুচি মিশিয়ে নিন। পাউরুটিগুলি জলে হালকা করে ডুবিয়ে চিপে নিন। এরপর ভেজা পাউরুটির মধ্যে আমের মিশ্রণ দিয়ে গোল করে বলের আকারে গড়ে ফ্রিজে রেখে দিন। এবার দইয়ে নুন, চিনি, ভাজা জিরের গুঁড়ো, লঙ্কার গুড়ো দিয়ে ফেটিয়ে নিন। সেই মিশ্রণটিও ফ্রিজে ভরে রাখুন। তেঁতুলের চাটনির জন্য একটি বাটিতে তেঁতুলের ক্বাথ নিয়ে তার সঙ্গে মোরি গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি ভাল করে মিশিয়ে নিন। একটি থালায় পাউরুটি দিয়ে বানানো গোল্লাগুলি রেখে উপরে দইয়ের মিশ্রণ ছড়িয়ে দিন। উপর থেকে তেঁতুলের চাটনি, ভাজা জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনেপাতা কুচি আর সরু ভুজিয়া ছড়িয়ে পরিবেশন করুন আমের দইবড়া।

#আমেরদইবড়া

#Mangodahivada

About Post Author