সময় কলকাতা ডেস্ক: ১৩ জুনঃ ভোট পরবর্তী হিংসার জের! এবার ক্যানিংয়ের জীবনতলায় এক তৃণমূল কর্মীকে মাদক খাইয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল। তিনি স্থানীয় ২১৮ নম্বর বুথের তৃণমূলের সম্পাদক ছিলেন।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানার ৭ নম্বর গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত্যুর সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই বলেই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
পরিবারের দাবি. এক প্রতিবেশীর সঙ্গে কয়েকদিন ধরেই টাকাপয়সা নিয়ে ঝামেলা চলছিল রবীন্দ্রনাথবাবুর। নিয়মিত মদ্যপান করতেন তিনি। কিন্তু বুধবার রাতে মদ্যপানের পর তৃণমূল বুথ সভাপতি অজ্ঞান হয়ে গিয়েছিলেন এদিন রাতে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পরিবারের সদস্যরা স্থানীয় দুই প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করছেন। তাঁদের সঙ্গে টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে রবীন্দ্রনাথ মণ্ডলের বিবাদ ছিল বলে অভিযোগ মৃতের পরিবারের। ইতিমধ্যেই জীবনতলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
তবে, ঠিক কী কারণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির? তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট সমানে আসার পরেই বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। এদিকে, ঘটনার খবর পেয়েই বৃহস্পতিবার সকালে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সেখানে পৌঁছন। পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে শওকত মোল্লা বলেন, ‘রবীন্দ্রনাথ খুবই ভাল ছেলে। ময়না তদন্তের রিপোর্ট না এলে বলা যাবে না কীভাবে খুন হয়েছিল, কেন খুন হয়েছিল। কারণ ওর কোনও রাজনৈতিক শত্রু সেইভাবে ছিল না।’
#Latestbengalinews
#TMCLeaderMurder


More Stories
সাধের পেঁয়াজ সাধ্যের বাইরে! কবে দাম কমবে?
শাবকহারা উদ্বিগ্ন-উন্মত্ত মা গন্ডারের মৃত্যু ফালাকাটায়
গজরাজদের খিদে পায়, হাতি কাহা কাহা চলে !