সময় কলকাতা ডেস্ক :অনুব্রত মন্ডলের গড় ফের সরগরম।বোলপুর পুর-নির্বাচনের মনোনয়ন দাখিলকে ঘিরে চরম বিশৃঙ্খলা ও সন্ত্রাস। মনোনয়ন পত্র দাখিলের সময়ে ব্যাপক বোমাবাজির অভিযোগ অনুব্রত মন্ডলের গড়ে।বোলপুরে মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেওয়ার সময় বিরোধীদের আটকে রেখে শাসক দল বোমাবাজি করে বলে অভিযোগ। বোলপুর মহকুমা শাসকের দপ্তর ও সংলগ্ন চত্বর অগ্নিগর্ভ হয়ে উঠল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে।
বুধবার বোলপুর পুরসভার মনোনয়ন জমা দিতে এসে বিজেপি প্রার্থী ও সমর্থকরা শাসক দলের কর্মী সমর্থকদের বাধার সামনে পড়ে। বিজেপির অভিযোগ, তাঁদের কর্মীদের ওপরে হামলা চালায় তৃণমূল সমর্থকরা। মহিলাদের ও রেয়াত করা হয় নি বলে অভিযোগ। তাঁদের আটকে রাখার ছবিও সামনে এসেছে।
অনুব্রত মন্ডলের গড়ে সন্ত্রাসের আগাম আশঙ্কা করেছিল বিরোধী দলগুলি। আজকের ঘটনায় সন্ত্রাসের প্রতিফলন ঘটেছে জানিয়ে তাঁরা বলছেন পুরনির্বাচনে শাসক দলের বাহুবল প্রদর্শনের নমুনা ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে।সবমিলিয়ে সিঁদুরে মেঘ দেখছেন বিরোধীরা।।


More Stories
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
এয়ারপোর্টের কাছে সার্ভিস সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড
মরণকূপ! থার্মোকলে জলপথ পারাপার ঝড়আলতার মানুষের, প্রশাসন শীতঘুমে!