সময় কলকাতা ডেস্ক, ১৫ জুলাইঃ রাজ্যে সবজির দাম আকাশছোঁয়া। শাক সবজি থেকে মাছ মাংস, চড় চড় করে দাম বাড়ছে সবকিছুরই। এহেন পরিস্থিতিতে বাজারের ব্যাগ ভরাতে গিয়ে কার্যত নাভিশ্বাস অবস্থা মধ্যবিত্তের। গত মঙ্গলবারই টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করে সবজির দাম কমানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাকসবজি থেকে মাছ-মাংস, খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে কলকাতা থেকে শুরু করে একাধিক জেলায় শুরু হয়ে গিয়েছে অভিযান।মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বুধবার সকাল হতেই কলকাতা থেকে জেলার বাজারগুলিতে দেখা গেল টাস্ক ফোর্স এবং রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের। সোমবার সপ্তাহের শুরুতেই অভিযানের ষষ্ঠ দিনে টাস্ক ফোর্স ঢু মারল নিউমার্কেটে সবজি বাজারে। নানা সবজির বাজারদর খতিয়ে দেখেন টাস্ক ফোর্সের সদস্যরা। ব্যবসায়ীদের সঙ্গে বিস্তারিত কথা বলেন। দেখা যায় নিউমার্কেটে দুই-একটা জিনিস বাদে প্রায় সব দামই নিয়ন্ত্রণে। অতিরিক্তি মুনাফার লোভে বেশি দামে শাক–সবজি বিক্রি করা না হয় বলে সতর্ক করেন তাঁরা।
প্রসঙ্গত, আলু, পেঁয়াজ, শশার মূ্ল্য বৃদ্ধি নিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মঙ্গলবারই মূল্যবৃদ্ধি নিয়ে নবান্নে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশের পরই পশ্চিমবঙ্গ সরকারের টাস্ক ফোর্সের আধিকারিকেরা এবং রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা গত বুধবার কাঁকুড়গাছির ভিআইপি মার্কেট পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, আনাজের দাম বাড়লেও কৃষকেরা কিছুই পাচ্ছেন না।
মহারাষ্ট্রের নাসিকের পরিবর্তে স্থানীয় কৃষকদের কাছ থেকে পিঁয়াজ কিনতে বলেন মুখ্যমন্ত্রী। এবং পুলিশ এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে কড়া পদক্ষেপ নিতে বলেন। অর্থাৎ STF, EB, IB, CID-কে যৌথভাবে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। টাস্ক ফোর্সের আধিকারিকদের এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চ-এর আধিকারিকদের বাজার পরিদর্শনের কথাও তিনি বলেন। পাশাপাশি আগামী ১০ দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আনার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।
#VegetablesPrice
#Taskforce
#Latestbengalinews


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?
নাটকীয় দৃশ্য। সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ !