Home » ওমান উপকূলে ডুবে গেল একটি তেলের জাহাজ, নিখোঁজ ১৩ ভারতীয়

ওমান উপকূলে ডুবে গেল একটি তেলের জাহাজ, নিখোঁজ ১৩ ভারতীয়

সময় কলকাতা ডেস্ক, ১৭ জুলাইঃ   ফের জাহাজডুবি। ভারতীয় ক্রু সদস্যদের নিয়ে মাঝ সমুদ্রে ডুবে গেল জাহাজ। সোমবার ওমান উপকূলে ডুবে গেল একটি তেলের জাহাজ। ওই জাহাজটির ১৩ জন ভারতীয় সওয়ারী সহ মোট ১৬ জন নিখোঁজ হয়েছেন। তাঁদের মধ্যেই রয়েছে জাহাজের ক্রুও। ১৬ জনের মধ্যে তিনজন শ্রীলঙ্কার বাসিন্দাও ছিল বলেই জানা গিয়েছে। জাহাজটি ২০০৭ সালে নির্মিত একটি ১১৭-মিটার দীর্ঘ তেল পণ্যের ট্যাঙ্কার। নৌসেনার তরফে ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ।

আরও পড়ুন   বুধেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ একাধিক জেলায়, দক্ষিণবঙ্গে কবে থেকে আবহাওয়ার পরিবর্তন? জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট

জানা গিয়েছে, সোমবার তেলের ট্যাঙ্ক ভর্তি জাহাজটি ইয়েমনি বন্দরের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি। ওই জাহাজটির ১৩ জন ভারতীয় সওয়ারী সহ মোট ১৬ জন নিখোঁজ হয়েছেন। তাঁদের মধ্যেই রয়েছে জাহাজের ক্রুও। ১৬ জনের মধ্যে তিনজন শ্রীলঙ্কার বাসিন্দাও ছিল বলেই জানা গিয়েছে। তবে কী ভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এমনকী সমুদ্রে তেল পড়েছে কিনা? তাও এখনও পর্যন্ত জানা যায়নি। ওই জাহাজে থাকা প্রত্যেক যাত্রী ও ক্রু সদস্য কর্মসূত্রে ওমানে ছিলেন। ওমান প্রশাসনের তরফে তল্লাশি জারি রাখা হয়েছে।

আরও পড়ুন  পঞ্চায়েত সমিতির দখল নিয়ে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব খানাকুলে, মাথা ফাটল পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতির

প্রসঙ্গত, ১১৭ মিটার দীর্ঘ ট্যাঙ্কারটি ২০০৭ সালে তৈরি হয়েছিল। মূলত তেলের ট্যাঙ্ক বহন করে এটি। তবে এই জাহাজটি ছোট যাত্রাপথে মাল বহনের ক্ষেত্রেও ব্যবহার করা হত। ওমানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত দুকম বন্দর। সেখানেই একটি বড় তেল শোধনাগার রয়েছে। প্রায় ছোট, বড় জাহাজ বিভিন্ন দিকে পাড়ি দেয়। ওই সব জাহাজগুলিতে কাজ করেন অনেক ভারতীয়। এছাড়াও বিশ্বের নানা প্রান্ত থেকে ওমানে কাজের সন্ধানে আসেন মানুষ।

আরও পড়ুন   Jusprit Bumrah : অবিকল বুমরা! চা বাগানের জয়ের মধ্যে ভারতের তারকা ক্রিকেটারের ছাঁয়া দেখছেন জামালদহবাসী

#OilTankerCapsizeNearOmanPort

#Latestbengalinews

#ওমানউপকূলেডুবেগেলতেলেরট্যাঙ্কার

About Post Author