সময় কলকাতা ডেস্ক, ২২ জুলাইঃ কাজ থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর। মৃত ওই পুলিশ কর্মীর নাম কৃষ্ণচন্দ্র মালিক। তিনি হুগলির চন্দননগর কমিশনারেটের ট্রাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। উত্তরপাড়া ট্রাফিকে পোস্টিং ছিল তাঁর।
পুলিশ সূত্রে জানা গেছে, কৃষ্ণচন্দ্রবাবু রবিবার রাত দশটা পর্যন্ত উত্তরপাড়ায় ডিউটি করে দিল্লি রোড ধরে চুঁচুড়া ফিরছিলেন। এরপর পোলবা থানার সুগন্ধার গোটু ফুটবল মাঠের কাছে আসতেই ঘটে যায় দুর্ঘটনা। রাস্তার পাশে হাইড্রেন্ট তৈরি করার জন্য স্টোনচিপ জড়ো করা ছিল। রাতের অন্ধকারে সেই পাথরে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারায় বাইক। কৃষ্ণচন্দ্রবাবু বাইক থেকে ছিটকে পড়ে যান। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে ছুটে আসেন আশেপাশের লোকজন। এরপর তাঁরাই কৃষ্ণচন্দ্রবাবুকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন কোটাবিরোধী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র বাংলাদেশ, গ্রেফতার বিএনপি মহাসচিব
ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই প্রসঙ্গে হুগলি জেলা পুলিশের (গ্রামীণ) এক উচ্চপদস্থ অধিকারিক জানান, কৃষ্ণচন্দ্র মালিকের উত্তরপাড়া ট্রাফিক গার্ডে পোস্টিং ছিল। বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় সুগন্ধা সংলগ্ন গোটু ফুটবল মাঠের কাছে ঘটে যায় দুর্ঘটনাটি। মোটরসাইকেলটি তাঁর পাশেই পড়েছিল। রাত্রিকালীন টহলরত পুলিশের ভ্যান তাঁকে দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান