Home » Jasmin Bhasin : লেন্স ব্যবহার করে বিপাকে, দৃষ্টিশক্তি হারাতে বসেছেন জনপ্রিয় অভিনেত্রী!

Jasmin Bhasin : লেন্স ব্যবহার করে বিপাকে, দৃষ্টিশক্তি হারাতে বসেছেন জনপ্রিয় অভিনেত্রী!

বিনোদন ডেস্ক, সময় কলকাতা, ২২ জুলাইঃ বলিউডের ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জেসমিন ভাসিন । তাঁকে নিয়ে মাঝে মধ্যেই বিভিন্ন ছবি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। বেশিরভাগ সময়েই হাসিমুখেই দেখা যায় তাঁকে। এবারও ঠিক তেমনই বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে তাঁর। তবে এবার তাঁর এই ছবিগুলি রীতিমত উদ্বেগ ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, দুই চোখে ব্যান্ডেজ বাঁধা রয়েছে অভিনেত্রীর। যন্ত্রনায় কাতরাচ্ছেন তিনি। কিন্তু আচমকা কী এমন হল? কী হল হঠাৎ অভিনেত্রীর চোখে?

জানা গিয়েছে, কনট্যাক্ট লেন্সের জেরে একটুর জন্য দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন অভিনেত্রী জেসমিন ভাসিন। কিন্তু কীভাবে ঘটল এই দুর্ঘটনা? নিজের এই পরিণতির কথা নিজেই সংবাদমাধ্যমকে জিনিয়েছেন তিনি। তিনি বলেন, গত ১৭ জুলাই দিল্লি যেতে হয়েছিল তাঁকে। যোগ দিতে হয়েছিল একটি অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানের কারণে মেকআপ নিতে হয় অভিনেত্রীকে। তাঁরপরেই কনট্যাক্ট লেন্স পড়েন তিনি। তবে এই লেন্স পড়ার কিছুক্ষনের মধ্যেই চোখ জ্বালা করতে শুরু করে জ্যাসমিনের। এরপরেই চোখে জ্বালা ও  যন্ত্রনা বাড়তে থাকে। সেই সময়ই যথাযথ চিকিৎসা করার প্রয়োজন ছিল। তবে সেসময় ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল জ্যাসমিনের। তাই কথা রাখতে গিয়ে কিছুই করা সম্ভব হয়নি। এমনকি চোখের ব্যাথা ঢাকতে সানগ্লাস পরে নেন। কিন্তু ব্যাথা বাড়তে থাকে।

আরও পড়ুনঃ Debolina Dutta : তথাগত অতীত, আবার কি নতুন সম্পর্কে জড়ালেন দেবলীনা?

আরও পড়ুনঃ Swastika Mukherjee : স্কোয়ার-ফিটে এবার টাকা নেবেন স্বস্তিকা, নাম লেখালেন প্রোমোটারি পেশায়?

আরও পড়ুনঃ Subhashree Ganguly: মুম্বইয়ে পুরস্কৃত শুভশ্রী, কীসের জন্য টলি পাড়ার নাম উজ্জ্বল করলেন রাজ-ঘরণী

এরপরেই অনুষ্ঠান থেকে ফিরে তড়িঘড়ি দিল্লিতে চোখের ডাক্তার দেখান তিনি। ডাক্তার জানিয়েছেন লেন্সের কারণেই চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্থ হয়েছে অভিনেত্রীর। সেই কারনে কিছুই দেখতেও পাচ্ছিলেন না তিনি। এরপরই ডাক্তার জেসমিনের চোখে ব্যান্ডেজ করে দেন। বলেন এই ক্ষত সারতে ৪ থেকে ৫ দিন সময় লাগবে। এই সময় অত্যন্ত সাবধানে থাকতে বলা হয়েছে তাঁকে। মুম্বই ফিরে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে তিনি র্তার ভক্তদের জানিয়েছেন এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছেন তিনি।      

About Post Author