সময় কলকাতা ডেস্ক, ২৩ জুলাইঃ বর্ষার মরশুমে ইলিশ মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। ঝোল হোক কিংবা পাতুরি হোক— নানা ভাবেই বাঙালির মন জয় করেছে ইলিশ মাছ। ইলিশ মানেই কি ভাপা? অথবা ঝোল কিংবা ভাজা? সেই দস্তুর ভেঙে এবার স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন আনারস ইলিশ। বর্ষার মরশুমে বাঙালির পাতে ইলিশ থাকবে না , তা আবার হয় নাকি! ইলিশ মাছের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন আনারস ইলিশ। পোলাও কিংবা সাদা ভাতের একেবারে জমে যাবে আনারস ইলিশ। আনারস ইলিশ বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
আরও পড়ুন সস্তা হচ্ছে সোনা-রুপো, দাম কমছে মোবাইল ফোনের, এক নজরে দেখে নিন বাজেটে কীসের দাম কমল, বাড়ল
উপকরণ
ইলিশ মাছ-৬ পিস
পেঁয়াজকুচি- ২টি
কাঁচালঙ্কা কুচি ৭-৮টি
গ্রেট করা পাকা আনারস- হাফ কাপ
হলুদগুঁড়ো- ১ চা চামচ
লঙ্কাগুঁড়ো- হাফ চা চামচ
সর্ষেবাটা- ৩ চা চামচ
সর্ষের তেল- ৪ চা চমচ
নুন স্বাদমতো

রন্ধন পদ্ধতি
প্রথমেই মাছে নুন-হলুদ মাখিয়ে রাখুন। এরপর কড়াইয়ে তেল গরম করে মাছগুলো হালকা ভেজে তুলে রাখুন। এবার প্যানে পরিমাণ মত তেল দিয়ে পেঁয়াজকুচি ভাজুন। পেঁয়াজ সোনালি রঙ হয়ে এলে লঙ্কাগুঁড়ো, হলুদ, নুন ও কাঁচালঙ্কা দিয়ে ভাল করে কষান। কষানো থেকে তেল ছাড়তে শুরু করলে গ্রেট করা আনারস দিয়ে দিন। মিনিট পাঁচেক নেড়েচেড়ে এক কাপ জল দিন। এরপর একটু নেড়ে সর্ষেবাটা দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে মাছগুলো ওপর থেকে দিয়ে ঢেকে দিন। ঝোল ঘন হয়ে এলে হালকা করে নেড়েচেড়ে নামিয়ে নিন। ভাত বা পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন আনারস ইলিশ।
#Latestbengalinews
#HilsaFish
#Pineapplehilsa


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি