বিনোদন ডেস্ক, সময় কলকাতা, ২৭ জুলাইঃ মনে হচ্ছে গুঞ্জনই সত্যি হতে চলেছে। বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন ওরহান আওয়াত্রামানি ওরফে অরি । সম্প্রতি, পিভিআর সিনেমার অফিসিয়াল অ্যাকাউন্টে একটি ছবির পোস্টার শেয়ার করা নিয়ে যাবতীয় জল্পনার উত্থান। ছবির মধ্যমণি হিসেবে দেখা গিয়েছে সামাজীক মাধ্যমের তারকা অরিকে। মুহূর্তের মধ্যে সেই পোস্ট ভাইরাল হয়ে যায়। যদিও সেই ছবি পরে মুছে ফেলা হয় পিভিআরের পক্ষ থেকে। কিন্তু পরবর্তী সময় পিভিআরের ফাঁকা সিনেমা হলে নিজের ছবি পোস্ট করে জল্পনা আরও উস্কে দিয়েছেন অরি।

বলিউড অভিনেতা অভিনেত্রীদের সামাজীক বৃত্ত খুব নির্দিষ্ট হয়। সেই বলয়ের মধ্যে নাকি সাধারণের উপস্থিতি বিশেষ থাকে না। কিন্তু যাদের রয়েছে তার মধ্যে অন্যতম অরি। অনন্ত আম্বানীর বিয়ের অনুষ্ঠান হোক বা মনীশ মালহোত্রার প্রি দিওয়ালি পার্টি সর্বত্র তিনি বিরাজমান। স্টার কিডসদের সঙ্গে নিজস্বীতে বারবার তাঁর মুখ সামনে আসে। দীপিকা পাড়ুকোন, করিনা কাপুর, জাহ্নবী কাপুর, সারা আলি খান থেকে রণবীর কাপুর, রণবীর সিং বা সলমন খান সবার প্রিয় অরি। সামাজীক মাধ্যমে তাঁর অনুসরণকারীর সংখ্যাও নেহাত কম নয়। জানা যায়, বিভিন্ন ছবি পোস্ট করে তিনি মাসে লক্ষাধিক টাকা উপার্জন করেন। পাশাপাশি গায়ক, ক্রিয়েটিভ ডিরেক্টর, ফ্যাশন ডিজাইনার হিসাবেও তিনি বি টাউনে বেশ জনপ্রিয়। এবার অভিনয় জগতে তিনি পা রাখতে চলেছেন বলে জল্পনা চলছে।

আরও পড়ুনঃ Sara Ali Khan : শান্ত স্বভাবের সারার নবাবী মেজাজ, বিমানের মধ্য়ে বিমানসেবিকার সঙ্গে একী করলেন?
আরও পড়ুনঃ Ajay Devgn : স্নান ঘরেই জীবনের বড় সিদ্ধান্ত নিয়েছিলেন অজয় দেবগন, জানেন কী সেই সিদ্ধান্ত?
অরিকে নিয়ে সামাজীক মাধ্যমে নেটনাগরিকদের কৌতূহলের অন্ত নেই। বলিউডে না থেকেও তিনি হাজির থাকেন সব পার্টিতে। তারকাদের কাঁধে হাত দিয়েও ছবি তোলেন। ইনস্টাগ্রামে দশ লক্ষের বেশি মানুষ তাঁকে অনুসরণ করেন। তার মধ্যে অনেক তারকারাও রয়েছেন। অরির নিত্য নতুন আধুনিক রকমের পোশাক , ফোনের কভার, চুলের বাহার নিয়ে প্রায় নেট পাড়ায় উৎসাহ দেখা যায়। বিষয়গুলিকে তিনি নিজেও উপভোগ করেন।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?