সানী রায়,সময় কলকাতা, ৪ অগাস্ট : ‘সহবাস ও বিয়ের চাপ, প্রেমিকের বিষপান, দড়ি দিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে মারধর।
অবৈধ’ সম্পর্কের জের! এক মহিলার সঙ্গে সহবাসের পরে মহিলা সর্বসমক্ষে বিয়ের চাপ দেওয়ায় বিষ পান করে অভিযুক্ত যুবক। এরপরে মধ্যযুগীয় বর্বরতায় এক মহিলাকে বৈদুতিক খুঁটিতে বেঁধে উঠল মারধরে অভিযোগ। তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের শালবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত এলাকাযর ঘটনা । বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ভাইরাল হয়ে যায় ঘটনার সেই মুহূর্তের ভিডিও। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা।

তালিবানি শাসনের কায়দায় ঘটতে থাকা ঘটনা পরম্পরা ধরা পড়েছে ভাইরাল ভিডিওতে। ভাইরাল সেই ভিডিওয়োতে দেখা গিয়েছে, এক মহিলাকে বৈদুতিক খুঁটিতে দড়ি দিয়ে বেঁধে রাখছে কয়েকজন মহিলা। আশেপাশে দাঁড়িয়ে থেকে নীরব দর্শকের ভূমিকে পালন করছিল অনেকেই। এরপর ওই মহিলার দুই শিশু কান্নায় ভেঙে পড়ায় পথচারীরা সেই বাঁধন খুলে দেন। মহিলা সমগ্র বিষয়টি উপস্থিত মানুষদের জানাতে থাকেন।

আক্রান্ত মহিলার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক একাধিকবার সহবাস করে। কিন্তু মহিলা তাকে বিয়ে করতে বললে প্রথমে প্রতিশ্রুতি দিলেও তারপর ঘোরাতে থাকে অভিযুক্ত। শেষে যুবক বিয়ে করতে অস্বীকার করায় শুক্রবার দুই শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ওই যুবকের বাড়ির সামনে ধর্নায় বসেন স্বামীহারা ওই মহিলা। লোকলজ্জায় বিষপান করে অভিযুক্ত ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় যুবককে তড়িঘড়ি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যায় তাঁর পরিবারের লোকজন। এরপর ঘটনা অন্যদিকে মোড় নেয়।

বিষপানের ঘটনাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে ওঠেন যুবকের বাড়ির লোকজন ও পাড়া প্রতিবেশীদের একাংশ। এরপরেই ওই মহিলাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। মাকে বাঁচাতে কাতর আবেদন শুরু করে মহিলার দুই শিশু। এরপরেই ওই মহিলার বাঁধন খুলে মুক্ত করে দেন পথচারীরা।
একবিংশ শতকে এরকম ঘটনা আজও ভারতে ট্র্যাডিশন হয়ে থেকে গেলেও সভ্য জগতকে অধোবদন করার পক্ষে এরকম একটি নজিরও যথেষ্ট ইঙ্গিতবাহী যা কিনা একাধারে পাশবিক ও নৃশংস।
(এই প্রতিবেদনে ব্যবহার করা চিত্র ভাইরাল ভিডিও থেকে নেওয়া যার সত্যতা যাচাই করে নিয়ে সময় কলকাতা )
#সহবাস ও বিয়ের চাপ, প্রেমিকের বিষপান, দড়ি দিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে মারধর
আরও পড়ুন একটানা ক্ষোভ-বিক্ষোভ বিভিন্ন সরকারি হাসপাতালে, অভিযোগে নতুন মাত্রা


More Stories
প্রকৃতির প্রতিশোধ, বালি-মাফিয়াদের ট্রাক্টরকে গিলে ফেলল নদী
গোহত্যা আইন ভেঙে জলপাইগুড়িতে আটক ১
লিভ ইন সম্পর্কে থাকা মহিলার দেহ উদ্ধার মধ্যমগ্রামের হোটেল থেকে