Home » বিদায় বুদ্ধদেবঃ শেষবারের মত আলিমুদ্দিন স্ট্রিটে বুদ্ধদেব ভট্টাচার্য, কমরেডকে শেষ শ্রদ্ধা জানালেন বাম নেতা-কর্মীরা

বিদায় বুদ্ধদেবঃ শেষবারের মত আলিমুদ্দিন স্ট্রিটে বুদ্ধদেব ভট্টাচার্য, কমরেডকে শেষ শ্রদ্ধা জানালেন বাম নেতা-কর্মীরা

সময় কলকাতা ডেস্ক, ৯ আগস্ট: বুদ্ধ জুগের অবসান! শহরের রাজপথ আজ বুদ্ধ সরণি। শেষবারের মত আলিমুদ্দিন স্ট্রিটে বুদ্ধদেব ভট্টাচার্য। শুক্রবার সকাল সাড়ে ১১টার পর বিধানসভা থেকে বুদ্ধদেববাবুর দেহ বের করা হয়। এরপর বেলা ১২টায় তাঁর মরদেহ এসে পৌঁছয় আলিমুদ্দিন স্ট্রিটে দলের সদর দফতরে। আলিমুদ্দিনকে ঘিরে রয়েছে ৩৪ বছরের বাম জমানার স্মৃতি। বেলা ৩.১৫ অবধি সেখানেই শায়িত থাকবে দেহ। কমরেডকে শেষ শ্রদ্ধা জানাতে আলিমুদ্দিনে উপস্থিত হয়েছেন অগণিত বাম নেতা-কর্মীরা। রাজনীতি জীবনের বেশিরভাগ সময়টা আলিমুদ্দিনের মুজফফর আহমেদ ভবনে কেটেছে বুদ্ধদেব ভট্টাচার্যের। তাঁর বহু লড়াইয়ের সাক্ষী এই আলিমুদ্দিন স্ট্রিটের সিপিআইএম দফতর।সেখানেই এদিন তাঁকে শেষ শ্রদ্ধা জানান বাম নেতা-কর্মীরা। প্রিয় নেতার বিদায়বেলায় অনুগামীদের চোখে জল।

আরও পড়ুন  Neeraj Chopra Men’s Javelin Throw : জ্যাভেলিনে সোনা এল না ভারতে, পাকিস্তানের নাদিমের অলিম্পিক রেকর্ড,রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল নীরজ চোপড়াকে

জানা গিয়েছে, এদিন দুপুর সাড়ে ৩টে নাগাদ বুদ্ধবাবুর মরদেহ নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদার ভবনে। ইতিমধ্যেই দীনেশ মজুমদার ভবন সাজানো হয়েছে বাম পতাকায়, বুদ্ধদেব ভট্টাচার্যের ছবিতে। সেখান থেকেই দেহদানের জন্য নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্দেশে অন্তিমযাত্রা। বিকেল ৪টেয় হবে মরণোত্তর দেহদান।

আরও পড়ুন  বিধানসভায় আনা হল বাম জমানার শেষ সেনাপতি বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ, শেষযাত্রাতেও সঙ্গী লাল পতাকা

এদিকে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তাঁকে গান স্যালুট দেওয়া হবে। কিন্তু, শুক্রবার সিপিএম নেতা মহম্মদ সেলিম স্পষ্ট জানান, ‘ গান স্যালুটের কোনও প্রশ্ন নেই। ভুল খবর প্রচার হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য সারাজীবন আড়ম্বরহীন জীবনযাপন করেছেন, তাঁর শেষ যাত্রাতেও কোনও আড়ম্বর থাকবে না।’

আরও পড়ুন  আবার পদক হকি দলের, ঘুরে দাঁড়িয়ে ভারতের ব্রোঞ্জ

#BuddhadebBhattacharya 

#BuddhadebBhattacharyaDeath  

#CPIM  

#DYFI

#SFI 

# buddhadebbhattacharyapassesaway

About Post Author