Home » সপ্তাহান্তে ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা! দমদম জংশনে রক্ষণাবেক্ষণের কাজের জেরে বাতিল একাধিক ট্রেন, জেনে নিন বিস্তারিত

সপ্তাহান্তে ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা! দমদম জংশনে রক্ষণাবেক্ষণের কাজের জেরে বাতিল একাধিক ট্রেন, জেনে নিন বিস্তারিত

সময় কলকাতা ডেস্ক, ৯ আগস্ট: ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা! দমদম জংশনে ডাউন লাইনের রক্ষণাবেক্ষণের কাজের জেরে শনি ও রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক ট্রেন। একই সঙ্গে যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে বেশকিছু ট্রেনের। আর তাতেই ফের চরম দুর্ভোগের মধ্যে পড়তে চলেছেন যাত্রীরা।

আরও পড়ুন  Neeraj Chopra Men’s Javelin Throw : জ্যাভেলিনে সোনা এল না ভারতে, পাকিস্তানের নাদিমের অলিম্পিক রেকর্ড,রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল নীরজ চোপড়াকে

ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে পূর্ব রেল জানিয়েছে, শনিবার রাতে শিয়ালদহ-ডানকুনি ৩২২৪৯ আপ এবং ৩২২৫২ ডাউন লোকাল বাতিল করা হয়েছে। অন্যদিকে শনিবার বনগাঁ-শিয়ালদহ ৩৩৮৬০ ডাউন লোকাল শিয়ালদহের পরিবর্তে বারাসতে যাত্রাপথ শেষ করবে এবং শিয়ালদহ-বনগাঁ ৩৩৮৬৩ আপ লোকাল শিয়ালদহের পরিবর্তে বারাসত থেকে ছাড়বে।

রবিবারও বেশকিছু ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে- শিয়ালদহ-বনগাঁ ৩৩৮১১ আপ, ৩৩৮১৭, ৩৩৮৩৪, ৩৩৮২৬ ডাউন লোকাল, শিয়ালদহ-হাসনাবাদ ৩৩৬৫১ আপ, ৩৩৬৫২ ডাউন লোকাল, শিয়ালদহ-ডানকুনি ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭ আপ লোকাল, শিয়ালদহ-দত্তপুকুর ৩৩৬১২, ৩৩৬১৬ ডাউন লোকাল এবং শিয়ালদহ-নৈহাটি ৩১৪২২ ডাউন লোকাল।

এদিকে, বেশকিছু ট্রেনের সময় পরিবরর্তন করা হয়েছে। শনিবার, পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস ২২২০২ ডাউন পুরী থেকে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের বদলে আড়াই ঘণ্টা দেরিতে রাত ৯টা ৫৫ মিনিটে ছাড়বে। একইভাবে বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস ১৩১৪৮, হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল ১২৩৪৪, এবং নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেসের ১২৩৭৮ যাত্রাপথ বদল করা হয়েছে।

আরও পড়ুন  বিদায় বুদ্ধদেবঃ শেষবারের মত আলিমুদ্দিন স্ট্রিটে বুদ্ধদেব ভট্টাচার্য, কমরেডকে শেষ শ্রদ্ধা জানালেন বাম নেতা-কর্মীরা

রবিবার একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। বজবজ-নৈহাটি ৩১০৫১ আপ লোকাল নৈহাটির পরিবর্তে র্শিয়ালদহ (দক্ষিণ) পর্যন্ত চলবে এবং নৈহাটি-বজবজ ৩১০৫২ ডাউন লোকাল বজবজের পরিবর্তে শিয়ালদহ (উত্তর) পর্যন্ত চলবে। এছাড়াও শিয়ালদহ-বনগাঁ এবং হাসনাবাদ-শিয়ালদহ রুটের একাধিক আপ ও ডাউন লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

#Multipletrainscanceled 

#Localtrains

#DumDumJunction

#Latestbengalinews

About Post Author