Home » প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে কার্তিক আরিয়ানের চন্দু চ্যাম্পিয়ন

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে কার্তিক আরিয়ানের চন্দু চ্যাম্পিয়ন

সময় কলকাতা ডেস্ক, ১১ আগস্ট : প্রেক্ষাগৃহের পর খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে কার্তিক আরিয়ানের চন্দু চ্যাম্পিয়ন। কবীর খান পরিচালিত এবং নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট এবং কবীর খান ফিল্মস প্রযোজিত চন্দু চ্যাম্পিয়ন ছবিটি ভারতের প্রথম প্যারালিম্পিক স্বর্ণপদক জয়ী মুরলিকান্ত পেটকারের গল্পের উপর ভিত্তি করে তৈরি। আগামী ৯ অগস্ট এই সিনেমাটি ভারতে এবং ২০০টিরও বেশি দেশে স্ট্রিম করা হবে। ‘চন্দু চ্যাম্পিয়ন’ হল প্রাইম মেম্বারশিপের নতুন সিনেমা। এই ছবিতে কার্তিক আরিয়ান ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বিজয় রাজ, ভুবন অরোরা, যশপাল শর্মা, রাজপাল যাদব, অনিরুদ্ধ এবং শ্রেয়স তলপাড়ে। অভিনেতা কার্তিক আরিয়ানের দুর্দান্ত অভিনয় মন ছুঁয়ে নিয়েছিল সবার।

আরও পড়ুন  RG KAR Hospital Student Death : আর জি করে তরুণী ডাক্তারকে শারিরীক নিগ্রহ করে খুনের ঘটনায় ১৪ দিনের পুলিশি হেফাজত ধৃত অভিযুক্তের

মুরলিকান্ত পেটকার ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের একজন সৈনিক ছিলেন। ভারত – পাকিস্তান যুদ্ধের সময় আঘাতের কারণে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েছিলেন তিনি। এতকিছুর পরেও পেটকার অনেক খেলায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। এমনকী ১৯৭২ সালে ভারতের প্রথম প্যারালিম্পিক স্বর্ণপদক জিতেছিলেন।

আরও পড়ুন  OPTICAL ILLUSION: আপনিও কি জিনিয়াস, তা হলে নীচের দেওয়া ছবি দুটি থেকে ৩৫ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

ছবি প্রসঙ্গে অভিনেতা কার্তিক আরিয়ান বলেছেন, ‘মুরলিকান্ত পেটকারের চরিত্রে অভিনয় করা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। এই চরিত্রটি বোঝার জন্য আমি দেড় বছর ধরে কঠোর পরিশ্রম করেছি। আমাকে কঠোর ডায়েট অনুসরণ করতে হয়েছিল। কবীর স্যার এবং সাজিদ স্যারের কাছে আমি কৃতজ্ঞ থাকব এই সুযোগ দেওয়ার জন্য। এটি আমার কেরিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং ছবি। যেখানে আমি একটি আট মিনিটের যুদ্ধের দৃশ্য করেছি।’

আরও পড়ুন  সপ্তাহান্তে ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা! দমদম জংশনে রক্ষণাবেক্ষণের কাজের জেরে বাতিল একাধিক ট্রেন, জেনে নিন বিস্তারিত

#Latestbengalinews

#KartikAryan

About Post Author