সময় কলকাতা ডেস্ক, ১৫ আগস্টঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। তরুণী চিকিৎসক মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে মঙ্গলবার থেকেই তদন্ত শুরু করে দিয়েছে সিবিআই। আরজিকর হাসপাতালে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এবার অপসারিত সুপার সঞ্জয় বশিষ্ঠ এবং চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে ডেকে পাঠাল সিবিআই। তলব করা হয়েছে আরও এক মহিলা চিকিৎসককে। ধৃত সঞ্জয়কে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এই ঘটনায় সঞ্জয় ছাড়াও একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বলে দাবি জানানো হয়েছিল হাসপাতালের জুনিয়র ডাক্তারদের তরফে।
আরও পড়ুন Olympics 2036: অলিম্পিক্সের আয়োজন শুরু করে দিয়েছে ভারত, লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণে জল্পনা
প্রসঙ্গত, আরজিকরের ঘটনায় গত মঙ্গলবারই লালবাজারে তলব করা হয় মেডিসিন বিভাগের প্রধান এবং সহকারী সুপারকে। সূত্রের খবর, নিহত তরুণীর বাবা-মা জানিয়েছিলেন, হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার তাঁদের ফোন করে জানিয়েছিলেন মেয়ে আত্মহত্যা করেছে। এদিকে, আরজিকর হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনায় দফায় দফায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। পড়ুয়াদের আন্দোলনের মুখে পড়ে সোমবারই পদত্যাগ করেছেন্ আরজিকর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
এরপর এদিন সকাল থেকেই শোনা যাচ্ছিল, আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বদলি করে দেওয়া হচ্ছে সন্দীপ ঘোষকে। তাঁকে পাঠানো হচ্ছে ন্যাশনাল মেডিক্যাল কলেজে হাসপাতালের দায়িত্বে। সন্দীপের এই নিয়োগ নিয়ে প্রতিবাদও শুরু হয় নতুন করে। এই বিজ্ঞপ্তি জারির পরেই সন্দীপ ঘোষের কুশপুতুল পোড়ান আন্দোলনরত ডাক্তাররা। এরপর মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভ শুরু হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজে। অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন পড়ুয়ারা। হাসপাতালের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে তাঁরা। অধ্যক্ষের ঘরের সামনে ধর্নায় বসে পড়েন অনেকে। স্লোগান ওঠে সন্দীপের বিরুদ্ধে। পড়ুয়ারা স্পষ্ট জানিয়ে দেন, অধ্যক্ষ হিসেবে তাঁরা কোনওমতেই মানবেন না অভিযুক্ত সন্দীপ ঘোষকে।
#RGKarHospitalVandalized
#RGkarHospital
#RGkarPrincipalSandeepGhoshresigned
#RGkarPrincipalSandeepGhosh
#RGKARDoctorDeath
#Latestbengalinews


More Stories
মৌলবাদের ভ্রূকুটি পেছনে ফেলে কলকাতায় তসলিমা নাসরিন
নির্যাতনে নাবালিকার মৃত্যুর অভিযোগ, অবশেষে গ্রেফতার বাঁকুড়ার তৃণমূল নেত্রী ও তার স্বামী
সিভিক ভলেন্টিয়ারের ধ*র্ষণের শিকার মহিলা সহকর্মী