Home » রবিবারের মধ্যে তদন্ত শেষ করতে হবে , সিবিআইয়ের ওপরে চাপ বাড়িয়ে আবার ফাঁসির সওয়াল মুখ্যমন্ত্রীর

রবিবারের মধ্যে তদন্ত শেষ করতে হবে , সিবিআইয়ের ওপরে চাপ বাড়িয়ে আবার ফাঁসির সওয়াল মুখ্যমন্ত্রীর

সময় কলকাতা ডেস্ক, ১৬ অগাস্ট : পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তিনি আরজি কর হাসপাতাল কাণ্ডে আবার দোষীদের  ফাঁসির পক্ষে সওয়াল করলেন । তিনি বললেন,”প্রথম দিন থেকে বলছি, দোষীদের শাস্তি চাই। এই ঘটনাকে সমর্থন করি না। ফাঁসি হোক। রাজ্য সরকার ফাঁসির পক্ষে। পুলিশ তদন্ত শুরু করেছিল। ” তিনি দোষীদের খুঁজে ফাঁসির পর্যাপ্ত প্রমাণ জোগাড় করার জন্য রবিবার পর্যন্ত পুলিশকে সময় সীমা বেঁধে দিলেও  তার আগেই  সিবিআইয়ের হাতে তদন্তভার চলে যায়। আর তিনি সিবিআই-এর সীমাবদ্ধতা নিয়ে  আগেও একাধিক ঘটনার উল্লেখ করেছিলেন। আবার করলেন। সোদপুরে  মৃতার বাড়ির সামনে থেকে সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়েছিলেন, সি বি আই এর হাতে তদন্তভার গেলে  তাঁর আপত্তি নেই কিন্তু সিবিআই-এর সাফল্যের হার খুব কম। সে সময় সিবিআই-এর ব্যর্থতার একাধিক নজির মুখ্যমন্ত্রী তুলে ধরেছিলেন। কিন্তু তড়িঘড়ি সিবিআইয়ের হাতে তদন্তভার চলে যাওয়ায় তিনি এদিন নিজের অসন্তোষ জানালেন। “১৬৪ জনের দল তৈরি করা হয়েছিল গত এক মাসের সিসিটিভি ফুটেজ দেখার জন্য। অনেককে ডাকা হয়েছিল। সময় দিলেন না।”তিনি এখন সিবিআইয়ের হাতে থাকা তদন্ত দ্রুত শেষ করার দাবি তুললেন।এদিন তিনি রবিবারের মধ্যে তদন্ত শেষ করে ফাঁসির সওয়াল করে সিবিআই-এর ওপরে চাপ বাড়ালেন।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  মৌলালি থেকে ধরিনা ক্রসিং পর্যন্ত হাঁটেন এবং দোষীদের তদন্তভার রবিবারের মধ্যে শেষ করার দাবি তোলার পাশাপাশি আর জি কর হাসপাতাল ভাঙচুর কাণ্ডে বিজেপি ও সিপিএমকে দায়ী করলেন। মুখ্যমন্ত্রী একথাও বলেন, প্রমাণ নষ্ট করতে বিরোধীরা হাসপাতালে ভাঙচুর করতে গিয়েছিল। মুখ্যমন্ত্রীর কাছে তার পর্যাপ্ত প্রমাণ হিসেবে ভিডিও রয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজ্যে নারীদের ওপরে নির্যাতন,ধর্ষণ কত বেশি ও সুবিচারের বিষয়টি যে কার্যত হয় না তার একাধিক উদাহরণ তুলে ধরলেন।

রাজনীতি যে মানুষের আগে নয় সে কথা ব্যক্ত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ” আমি রাজনীতি করতে পারি, কিন্তু তার আগে আমি মানুষ। ” আর মানবিক আবেগের কথা মানুষের সামনে তুলে ধরে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে  বিরোধীদের বিঁধে চাপ তৈরি করলেন। এই চলতে থাকবে সে বার্তা ও মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা ও কর্মীদের ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করার আহ্বান করার মধ্যে সেই বার্তা সুস্পষ্ট।

আরও পড়ুন কর্মরত অবস্থায় চিকিৎসক- স্বাস্থ্যকর্মীদের উপর হামলা হলে ৬ ঘন্টার মধ্যে FIR বাধ্যতামূলক, নির্দেশ স্বাস্থ্য মন্ত্রকের

About Post Author